Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

শিক্ষকের ভূমিকায় ইউএনও রতন কুমার অধিকারী

ডেস্ক সংবাদ

প্রশাসনিক দায়িত্ব, দাপ্তরিক সভা কিংবা উন্নয়ন প্রকল্প পরিদর্শন—এসবই উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) প্রতিদিনের চেনা কর্মসূচি। তবে এবার সেই ধারার বাইরে গিয়ে এক ব্যতিক্রমী রূপে দেখা দিলেন সিলেটের গোয়াইনঘাটের ইউএনও রতন কুমার অধিকারী। তিনি হঠাৎই পরিণত হলেন একদিনের শিক্ষক হিসেবে।

গতকাল রবিবার (২৮ সেপ্টেম্বর), উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান করেন ইউএনও। শিশুদের সঙ্গে প্রাণবন্ত সময় কাটান, গল্প বলেন, এবং পড়াশোনার সহজ কৌশল শেখান। এছাড়াও, তিনি অন্যান্য শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের মানসিক ও নৈতিক দিক নিয়েও আলোচনা করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা আক্তার জানান, “ইউএনও স্যার আমাদের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস নিয়েছেন। এতে শুধু শিক্ষার্থীরা নয়, আমরাও শিক্ষক হিসেবে অনেক কিছু শিখেছি।”

শিক্ষার্থীদের কথায়, তাদের জন্য এদিনের ক্লাস ছিল একেবারে ভিন্ন অভিজ্ঞতা। ইউএনও স্যার শুধু পড়াননি, খাওয়া-দাওয়া, ঘুম, খেলা ও ইবাদত নিয়েও অভিভাবকের মতো পরামর্শ দিয়েছেন।

নিজ অভিজ্ঞতা নিয়ে ইউএনও রতন কুমার অধিকারী বলেন, “শিক্ষা দান আমার অত্যন্ত ভালো লাগে। এতে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি সংযোগ গড়ে ওঠে এবং বিদ্যালয়ের বাস্তব চিত্রও জানা যায়।”

তিনি আরও বলেন, “উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই। একজন সরকারি কর্মকর্তা হিসেবে এই খাতে অবদান রাখতে পারা আমার জন্য গর্বের।”

পরিদর্শনকালে তিনি সীমান্ত এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলায় স্থানীয় যুব সমাজের প্রশংসা করেন এবং বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন ও পরিচালনায় প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

তথ্য লুকিয়ে এক সাথে পাঁচটি কোম্পানীতে ফুল টাইম জব করে এবার আদালতের কাঠগড়ায় ইস্ট লন্ডনের এক বাঙালী

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার

সম্পর্কিত খবর