Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

সাইবার বুলিংয়ের শিকার ছাত্রদল নেত্রী মাইশা জ্যোতি:এআই ছবি ছড়িয়ে বিভ্রান্তি

ডেস্ক সংবাদ

সিলেটের মদন মোহন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিলেট মহানগর ছাত্রদলের রাজনীতিতে সম্পৃক্ত মাইশা জ্যোতিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ ও মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। অভিযোগ উঠেছে, সিলেট জেলা ছাত্রদলের সহ–সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন মোরশেদের সাথে মাইশা জ্যোতির সম্পর্কের গুজব ও কুৎসা রটিয়ে পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে একটি অপরাধচক্র।

সম্প্রতি দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক ফেইক আইডি থেকে ছাত্রদল নেত্রী জ্যোতি এবং ছাত্রদল নেতা মোরশেদের ছবি এআই প্রযুক্তি ব্যবহার করে ছড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে তাদের জড়িয়ে উদ্দেশ্যমূলকভাবে নানা কটূক্তি ও বিভ্রান্তিকর তথ্য পোস্ট করা হচ্ছে। এতে ছাত্রীর পরিবার, সহপাঠী ও স্থানীয় ছাত্ররাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী ছাত্রদল নেত্রী জ্যোতি বলেন, আমি চরম মানসিক কষ্টে আছি। আমার ছবি বিকৃত করে ছড়ানো হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ঘৃণ্য।
জ্যোতি জানান, আমি পড়ালেখার পাশাপাশি সামাজিক এবং মানবিক কাজকর্মে নিজেকে সম্পৃক্ত রাখি, সেই সাথে একজন সচেতন নাগরিক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত থাকায় বিভিন্নজনের সাথে কথা বলতে হয়। কোন এক অদৃশ্য শত্রু আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমাকে সামাজিকভাবে হেয় করতে এই জঘন্য কাজটি করছে।
তিনি জানান আমি দ্রুতই অপরাধী চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

এ ব্যাপারে মন্তব্য জানতে ছাত্রদল নেতা মোরশেদকে একাধিকবার কল দিলে সংযোগ পাওয়া সম্ভব হয়নি।

তথ্য অনুসন্ধানে জানা যায় সিলেট প্রতিদিন নামে একটি ফেইসবুক পেইজ থেকে সবশেষ ১২ অক্টোবর জ্যোতি এবং মোরশেদের ছবি ব্যবহার করে বিভিন্ন কুরুচিপূর্ণ-বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পোস্ট করা হয়েছে।এর আগেও ভিন্ন ভিন্ন ফেইক আইডিতে উভয়কে নিয়ে একাধিকবার উদ্যেশপ্রনোধিত কুৎসিত পোস্ট করা হয়।
তবে সিলেট প্রতিদিন নামক আইডিতে এখনো দৃশ্যমান রয়েছে পোস্টগুলো।

Print
Email

সর্বশেষ সংবাদ

ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ‘পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ’—দাবি এসএনপি-র
অবৈধ সাব-লেটিং ও আবাসন জালিয়াতির বিরুদ্ধে কঠোর অভিযান: লন্ডনের অভিজাত এলাকায় ১৩টি কাউন্সিল ফ্ল্যাট জব্দ

eb15c33d09400499ff1c842dc5c0c872Y29udGVudHNlYXJjaGFwaSwxNzk0NjcyMTky-2.86476582
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
2304502470__
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য ‘ভারতে যাওয়ার’ পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস

সম্পর্কিত খবর