যুক্তরাজ্য জাতীয়তাবাদী দল (বিএনপি) সেন্ট্রাল লন্ডন শাখার নতুন আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। গত ৭ নভেম্বর ২০২৬ তারিখে যুক্তরাজ্য বিএনপি’র পক্ষ থেকে এই কমিটি অনুমোদন করা হয়। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কৃতি সন্তান আব্দুস সামাদ।
দলীয় রাজনীতির পাশাপাশি আব্দুস সামাদ একজন নিবেদিতপ্রাণ সমাজসেবক হিসেবে পরিচিত। তিনি নিজের এলাকায় সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নিজ এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, মসজিদ, স্কুল ও মাদ্রাসা প্রতিষ্ঠা এবং এগুলোর পৃষ্ঠপোষকতাসহ বহুমুখী উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে রয়েছে তাঁর গুরুত্বপূর্ণ অবদান। তাঁর এই নেতৃত্ব অর্জনে যুক্তরাজ্য বিএনপি’র সেন্ট্রাল লন্ডন শাখার নেতাকর্মীদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। পাশাপাশি তাঁর নিজ এলাকা গোলাপগঞ্জেও সাধারণ মানুষের মধ্যে আনন্দের বন্যা বইছে। এলাকাবাসী মনে করছেন, তাঁর এই নেতৃত্বে সেন্ট্রাল লন্ডন বিএনপি আরও বেশি গতিশীল ও সংগঠিত হবে।
যুক্তরাজ্য বিএনপি’র অনুমোদনে গঠিত এই আংশিক কমিটিতে অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন— সৈয়দ শাহীন হোসাইন সিনিয়র সহসভাপতি, আব্দুল মুবিন তফাদার ও দুলাল উদ্দিন শাহ সহসভাপতি, জুয়েল আহমেদ সাধারণ সম্পাদক, বাবুল মিয়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং কবির আহমেদ সাংগঠনিক সম্পাদক। এছাড়া, আগামী ৩০ দিনের মধ্যে ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি এবং প্রয়োজনীয় সংখ্যক সদস্যের সমন্বয়ে একটি উপদেষ্টা কমিটি গঠন করে অনুমোদনের জন্য যুক্তরাজ্য বিএনপি’র দপ্তরে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।





