Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

হামজাকে দলে ভেড়াতে উঠেপড়ে লেগেছে বার্সেলোনা

ডেস্ক সংবাদ

মাত্র ১৭ বছর বয়সেই ইউরোপের বড় বড় ক্লাবগুলোর দৃষ্টি কাড়ছেন মিশরীয় ফরোয়ার্ড হামজা আবদেলকারিম। বয়সভিত্তিক প্রতিযোগিতায় দুর্দান্ত পারফরম্যান্স করে বিশেষভাবে নজরে আসেন তিনি। এরই মধ্যে তাঁকে দলে টানতে আগ্রহ দেখিয়েছে কয়েকটি ক্লাব, তবে সবচেয়ে এগিয়ে রয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।

স্পেনের গণমাধ্যমের খবর—বার্সা চলতি বছর শেষ হওয়ার আগেই হামজার সঙ্গে চুক্তি সম্পন্ন করতে চায়। নিয়ম অনুযায়ী বয়স কম হওয়ায় তাঁকে প্রথমে ধারে নেওয়ার পরিকল্পনা রয়েছে কাতালান ক্লাবটির, পরে পারফরম্যান্সের ভিত্তিতে স্থায়ী চুক্তি করতে চায় তারা।

বিশ্বসেরা ক্লাবগুলোর একটি বার্সেলোনায় যোগ দিতে উদগ্রীব হামজাও। বার্সায় যাওয়ার আশায় তিনি বায়ার্ন মিউনিখ ও এসি মিলানের সঙ্গে চলমান আলোচনা বন্ধ করে দিয়েছেন বলেও জানা গেছে। বার্সা নাকি প্রতিশ্রুতি দিয়েছে—আগামী মৌসুমে প্রাক-মৌসুম ক্যাম্প থেকেই দলে রাখা হবে তাকে।

হামজার বর্তমান ক্লাব আল আহলি তাকে ছাড়তে রাজি, তবে চাইছে ভালো আর্থিক কাঠামো। ক্লাবটি বার্সেলোনার প্রস্তাবে স্থায়ী ফি, পারফরম্যান্সভিত্তিক বোনাস এবং ভবিষ্যৎ বিক্রিতে নির্দিষ্ট শতাংশ ধরে রাখার চেষ্টা করছে।

অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপে বার্সেলোনার স্কাউটরা প্রথম হামজাকে লক্ষ্য করেন। সাম্প্রতিক ম্যাচগুলোতে তাঁর ধারাবাহিক গোল করার ক্ষমতা বার্সার আগ্রহ আরও বাড়িয়েছে। আগামী বছর ১৮ বছরে পা রাখবেন হামজা—যার ফলে বয়সসংক্রান্ত কোনো বিধিনিষেধ ছাড়াই তাকে দলে টানতে পারবে বার্সেলোনা।

Print
Email

সর্বশেষ সংবাদ

গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।
গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।
গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।
সিলেটের বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের শেষ নির্বাচনী শেষ জনসভা অনুষ্ঠিত

তথ্য লুকিয়ে এক সাথে পাঁচটি কোম্পানীতে ফুল টাইম জব করে এবার আদালতের কাঠগড়ায় ইস্ট লন্ডনের এক বাঙালী

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি

সম্পর্কিত খবর