Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

৩ কোটি ৩০ লাখ পাউন্ডের গহনা ডাকাতিতে সহায়তা: ইউরোপের মোস্ট ওয়ান্টেড তালিকায় সার্বিয়ান নারী

ডেস্ক সংবাদ

নেদারল্যান্ডসের মাস্ত্রিক্টে ৩ কোটি ৩০ লাখ পাউন্ড (প্রায় ৩ কোটি ৮০ লাখ ইউরো) মূল্যের দুঃসাহসিক গহনা ডাকাতির ঘটনায় ডাকাত দলকে পালাতে সহায়তা করার অভিযোগে ৪১ বছর বয়সী এক সার্বিয়ান নারীকে ইউরোপের ‘মোস্ট ওয়ান্টেড’ (শীর্ষ পলাতক অপরাধী) তালিকায় অন্তর্ভুক্ত করেছে ইউরোপোল। দীর্ঘ চার বছরেরও বেশি সময় ধরে চলা তদন্ত শেষে গত ২৯ অক্টোবর নিনোস্লাভা জোভিচ (Ninoslava Jovic) নামের এই নারী এবং তার চার পুরুষ সহযোগীকে এই তালিকায় যুক্ত করা হয়।

তদন্তকারী কর্মকর্তাদের তথ্যমতে, ২০২২ সালের জুন মাসে মাস্ত্রিক্টের মর্যাদাপূর্ণ ‘টেফাফ’ (TEFAF) আর্ট অ্যান্ড অ্যান্টিকস মেলায় লন্ডনভিত্তিক জুয়েলারি প্রতিষ্ঠান ‘সিম্বলিক অ্যান্ড চেজ’-এর স্টলে হাতুড়ি দিয়ে কাঁচের শোকেস ভেঙে ওই ডাকাতি সংঘটিত হয়। নিনোস্লাভা জোভিচ সরাসরি ডাকাতিতে অংশ না নিলেও তিনি ডাকাতদের পালিয়ে যাওয়ার গাড়ি চালানো, অস্ট্রিয়া ও হাঙ্গেরি হয়ে সার্বিয়ায় যাওয়ার পথে অ্যাপার্টমেন্ট ভাড়া করা এবং লজিস্টিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেছিলেন।

ডাচ পুলিশ জানিয়েছে, অভিযুক্ত জোভিচ ও তার চার সহযোগী আলেকজান্ডার সেনিক (৫০), আলেকজান্ডার স্টোজিলজকোভিচ (৫০), দুসকো দিমিত্রিজেভিচ (৫০) এবং ব্রাতিস্লাভ স্টোজানোভিচ (৪১) বর্তমানে সার্বিয়ায় অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে। সার্বিয়া নিজ দেশের নাগরিকদের অন্য দেশে প্রত্যর্পণ করে না বলে অভিযুক্তরা দেশের বাইরে যাতায়াত করলে তাদের গ্রেপ্তারের লক্ষ্যে তথ্য চেয়ে ১৬ হাজার ৬৯০ পাউন্ড পুরস্কার ঘোষণা করেছে ডাচ পুলিশ।

উল্লেখ্য, চুরি যাওয়া বিপুল পরিমাণ মূল্যবান গহনার মধ্যে ইতোমধ্যে ইসরায়েল, হংকং ও বতসোয়ানা থেকে তিনটি হীরা উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনো নিখোঁজ থাকা মূল্যবান সামগ্রীর মধ্যে ২ কোটি ৭০ লাখ পাউন্ড মূল্যের একটি অত্যন্ত দুর্লভ হলুদ হীরার নেকলেস রয়েছে, যা উদ্ধারে বীমা কোম্পানির পক্ষ থেকে আলাদাভাবে ৫ লাখ পাউন্ড পুরস্কার ঘোষণা করা হয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

অক্টোবর ২০২৬: পূর্ব লন্ডনের যে বারায় সবচেয়ে বেশি অপরাধ সংঘটিত হয়েছে

বোমাতঙ্কে স্কটল্যান্ডের বহু স্কুল খালি, পুলিশ বলছে 'ভুয়া হুমকি'

বোমাতঙ্কে স্কটল্যান্ডের বহু স্কুল খালি, পুলিশ বলছে ‘ভুয়া হুমকি’
মরক্কোর হোটেলে দুই ব্রিটিশ পর্যটকের রহস্যজনক মৃত্যু; আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আরও দুই অতিথি

কুকুরের খাঁচায় জীবন্ত কবর দেওয়া হয়েছিল ১১ মাসের শিশুকে; ২৪ ঘণ্টা পর অলৌকিকভাবে জীবিত উদ্ধার
কুকুরের খাঁচায় জীবন্ত কবর দেওয়া হয়েছিল ১১ মাসের শিশুকে; ২৪ ঘণ্টা পর অলৌকিকভাবে জীবিত উদ্ধার
কুকুরের খাঁচায় জীবন্ত কবর দেওয়া হয়েছিল ১১ মাসের শিশুকে; ২৪ ঘণ্টা পর অলৌকিকভাবে জীবিত উদ্ধার
৩ কোটি ৩০ লাখ পাউন্ডের গহনা ডাকাতিতে সহায়তা: ইউরোপের মোস্ট ওয়ান্টেড তালিকায় সার্বিয়ান নারী
৩ কোটি ৩০ লাখ পাউন্ডের গহনা ডাকাতিতে সহায়তা: ইউরোপের মোস্ট ওয়ান্টেড তালিকায় সার্বিয়ান নারী
৩ কোটি ৩০ লাখ পাউন্ডের গহনা ডাকাতিতে সহায়তা: ইউরোপের মোস্ট ওয়ান্টেড তালিকায় সার্বিয়ান নারী
আয়ারল্যান্ডে শিক্ষার্থীদের তীব্র বিক্ষোভের মুখে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন; নিক্ষেপ করা হলো দুধের কার্টন

সম্পর্কিত খবর