Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

অনুমতি ছাড়া হজ পালনে ১০ বছরের সৌদি নিষেধাজ্ঞা

ডেস্ক সংবাদ

অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টা করলে তাকে সৌদি আরব থেকে বহিষ্কার করা হবে এবং পরবর্তী ১০ বছর দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি থাকবে—সৌদি সরকারের এমন কঠোর সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে হজ পারমিট ছাড়া হজ পালন না করতে বাংলাদেশিদের অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, হজ পারমিট ছাড়া কেউ হজ পালনের চেষ্টা করলে তাকে ২০ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে। এমন সহায়তায় যুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সর্বোচ্চ এক লাখ রিয়াল জরিমানার পাশাপাশি যানবাহন বাজেয়াপ্তের মুখোমুখি হতে হবে।

জিলকদ মাসের ১ তারিখ (২৯ এপ্রিল) থেকে জিলহজের ১৪ তারিখ (১০ জুন) পর্যন্ত হজ পারমিট ছাড়া মক্কা ও আশপাশের পবিত্র স্থানগুলোতে প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ থাকবে।

ধর্ম মন্ত্রণালয় জানায়, ভিজিট ভিসায় সৌদিতে থাকা বাংলাদেশিদের কেউ যাতে হজ পালনের চেষ্টা না করেন এবং হজ বিধিমালা অমান্যকারীদের কোনো সহায়তা না দেন—এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, “প্রায় ৩৫ লাখ বাংলাদেশি সৌদিতে কর্মরত। সেখানে এমন কোনো কাজ করা যাবে না, যাতে দুদেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়।” তিনি হজ ব্যবস্থাপনায় সকলকে আইন মেনে চলার আহ্বান জানান।

ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক বলেন, হজ একটি আন্তর্জাতিক ও যৌথ ব্যবস্থাপনা, যেখানে সৌদি আরবের ভূমিকা মুখ্য। সুসংগঠিত হজ ব্যবস্থার জন্য প্রয়োজন সম্মিলিত অংশগ্রহণ ও আইন-কানুনের যথাযথ প্রয়োগ।

ধর্ম মন্ত্রণালয় সৌদি সরকারের কঠোর পদক্ষেপকে স্বাগত জানিয়ে বাংলাদেশের পক্ষ থেকে সফল হজ আয়োজনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

তথ্য লুকিয়ে এক সাথে পাঁচটি কোম্পানীতে ফুল টাইম জব করে এবার আদালতের কাঠগড়ায় ইস্ট লন্ডনের এক বাঙালী

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার

সম্পর্কিত খবর