Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

আগামী এপ্রিল থেকে যুক্তরাজ্যের ভিসা ফি বাড়ছে, সর্বোচ্চ বৃদ্ধি ২২২ পাউন্ড

ডেস্ক সংবাদ

আগামী মাস থেকে যুক্তরাজ্যে ভ্রমণ, পড়াশোনা, কাজ বা বসবাসের উদ্দেশ্যে ভিসা আবেদনকারীদের জন্য ফি বাড়ানো হচ্ছে। সর্বোচ্চ বৃদ্ধি ২২২ পাউন্ড পর্যন্ত হতে পারে।

অভিবাসন কমানোর লক্ষ্যে দেশটির স্বরাষ্ট্র দপ্তর বেশ কিছু কঠোর পদক্ষেপ নিচ্ছে। এর মধ্যে রয়েছে শরণার্থী নীতিতে পরিবর্তন, ব্যর্থ আশ্রয়প্রার্থীদের দেশে ফেরাতে সর্বোচ্চ ১০ হাজার পাউন্ড পর্যন্ত প্রণোদনা এবং অবৈধভাবে কর্মরতদের জন্য সরকারি অর্থে নির্মিত আবাসনের সুবিধা বাতিল।

স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ জানান, আশ্রয়প্রার্থীর সংখ্যা বেড়ে যাওয়ায় আফগানিস্তান, ক্যামেরুন, মিয়ানমার ও সুদান—এই চার দেশের নাগরিকদের জন্য ছাত্র ভিসায় সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে।

নতুন ভিসা ফি আগামী ৮ এপ্রিল থেকে কার্যকর হবে। এতে গড়ে প্রায় ৭ শতাংশ পর্যন্ত খরচ বাড়বে, যা নিয়োগকর্তা, স্পনসর, পরিবার ও অভিবাসীদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি করবে।

নতুন ফি অনুযায়ী, ছয় মাসের স্বল্পমেয়াদি ভিজিট ভিসা ৮ পাউন্ড বেড়ে ১৩৫ পাউন্ড হবে। দুই বছরের ভিজিট ভিসা ৫০৬ পাউন্ড, পাঁচ বছরের জন্য ৯০৩ পাউন্ড এবং ১০ বছরের জন্য ১,১২৮ পাউন্ড নির্ধারণ করা হয়েছে।

ব্রিটিশ নাগরিকত্বের জন্য আবেদন ফিও বেড়ে ১,৭০৯ পাউন্ড করা হয়েছে, যা আগে ছিল ১,৬০৫ পাউন্ড।

সেটেলমেন্ট ভিসার ফি ৮ এপ্রিল থেকে প্রথমবারের মতো ২,০০০ পাউন্ড ছাড়িয়ে ২,০৬৪ পাউন্ডে পৌঁছাবে। আত্মীয়ের তত্ত্বাবধানে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে এই ফি ২২২ পাউন্ড বাড়িয়ে ৩,৬৩৫ পাউন্ড করা হয়েছে। শরণার্থী নির্ভরশীল আত্মীয়দের জন্য ফি বেড়ে হয়েছে ৪৫২ পাউন্ড।

কর্মসংস্থানের ক্ষেত্রেও ভিসা খরচ বাড়ছে। যুক্তরাজ্যের বাইরে থেকে তিন বছর মেয়াদি দক্ষ কর্মী ভিসার ফি ৫০ পাউন্ড বাড়িয়ে ৮১৯ পাউন্ড করা হয়েছে। দীর্ঘমেয়াদি কাজের ভিসাতেও একই ধরনের বৃদ্ধি থাকবে।

এছাড়া সাধারণ স্টুডেন্ট ভিসার ফি ৫৫৮ পাউন্ড নির্ধারণ করা হয়েছে এবং গ্র্যাজুয়েট রুট ভিসার ফি বেড়ে ৯৩৭ পাউন্ড হবে।

নতুন এই পরিবর্তনগুলো মূল আবেদনকারী ছাড়াও তাদের সঙ্গে থাকা পরিবারের সদস্যদের ওপরও প্রভাব ফেলবে।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর