Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

আগুনে পুড়ে তিনটি পরিবারের ঘর ছাই, পথে বসেছে তারা

ডেস্ক সংবাদ

পটুয়াখালীর সদর উপজেলার জোনকাটি ইউনিয়নের ঢেঙ্গাই গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১৪ এপ্রিল) বিকেল ৫ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

আগুন লাগার সাথে সাথে স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করে। তবে, আগুনে পুড়ে গেছে কয়েক বছরের খেটে-খাওয়া মানুষের সারা জীবনের সংগ্রামের ফল।

ফায়ার স্টেশন মাস্টার রেজাউল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়দের মতে, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হতে পারে। অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

এই অগ্নিকাণ্ডে আতার খলিফা, কামাল খলিফা এবং রোমান খলিফার তিনটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এখন তাদের ঘরহীন হয়ে পথে বসতে হয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প

গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা

নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?

গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির

লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন

বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর