Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

আটটি আইনে মামলা করার আগে বাধ্যতামূলক মধ্যস্থতা: পাইলট প্রকল্প চালু হচ্ছে ১২ জেলায়

ডেস্ক সংবাদ

বিচার ব্যবস্থায় দ্রুত সমাধান ও মামলার চাপ কমাতে দেশে প্রথমবারের মতো চালু হচ্ছে মামলার পূর্ববর্তী বাধ্যতামূলক মধ্যস্থতা (Pre-litigation Mediation) ব্যবস্থা। আগামী বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) থেকে এটি পাইলট প্রকল্প হিসেবে ১২টি জেলায় কার্যকর হচ্ছে।
এই উদ্যোগের আওতায় আটটি নির্দিষ্ট আইনের অধীন মামলা দায়েরের আগে মধ্যস্থতা বাধ্যতামূলক করা হয়েছে। এর মধ্যে রয়েছে: পারিবারিক বিরোধ, পিতা-মাতার ভরণপোষণ, বাড়ি ভাড়া সংক্রান্ত বিরোধ, যৌতুক সংক্রান্ত অভিযোগ, খোরপোষ, বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত বিষয়ে বিরোধ, সন্তান হেফাজতের দাবি, স্বামী-স্ত্রীর মধ্যে পারস্পরিক বিরোধ।
এইসব বিষয়ের যেকোনো একটি নিয়ে মামলা করার আগে সংশ্লিষ্ট পক্ষগুলোকে আগে মধ্যস্থতার মাধ্যমে সমাধানের চেষ্টা করতে হবে। যদি মধ্যস্থতা ব্যর্থ হয়, তখনই কেবল আদালতে মামলা দায়ের করা যাবে।
এই পাইলট প্রকল্পটি প্রাথমিকভাবে ১২টি জেলায় চালু করা হচ্ছে। জেলাগুলো হলো: সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, ফরিদপুর, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, সাতক্ষীরা, কুষ্টিয়া, কুমিল্লা, নোয়াখালী, রাঙামাটি।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সিলেটে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বিশিষ্ট আইন বিশেষজ্ঞ ড. আসিফ নজরুল। তিনি বলেন, “বিচার ব্যবস্থায় দীর্ঘসূত্রতা ও মামলার জট কমাতে এই উদ্যোগ একটি বড় মাইলফলক হতে যাচ্ছে। এতে সাধারণ মানুষ সহজে ও দ্রুত ন্যায়বিচার পাবে।”
বাংলাদেশের আদালতগুলোতে বর্তমানে লাখ লাখ মামলা বিচারাধীন রয়েছে। অনেক সময় মামলাগুলো বছরের পর বছর ঝুলে থাকে। অনেক ক্ষেত্রেই মামলা ছাড়া আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব হয়, কিন্তু আইনি পদ্ধতির অভাবে সেটি হয় না। এই নতুন নিয়মের ফলে, মামলা দায়েরের আগেই বিবাদমান পক্ষগুলোর মধ্যে আলোচনার সুযোগ তৈরি হবে এবং দ্রুত সমাধান পাওয়া যাবে।
পাইলট প্রকল্প সফল হলে ভবিষ্যতে দেশের সব জেলায় এই বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু করার পরিকল্পনা রয়েছে। এতে সময় ও খরচ বাঁচবে, পাশাপাশি আদালতের ওপর চাপও অনেকটাই কমে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ উদ্বোধন অনুষ্ঠান জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ইকনমিক কোঅপারেশন এন্ড ডেভলাপমেন্ট (বিএমজেড) এবং ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে অ্যাক্সেস টু জাস্টিস ফর উইমেন প্রজেক্ট, জিআইজেড বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ যুগান্তকারী উদ্যোগ বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তিতে সহায়ক হবে যা মামলাজট কমাতে কার্যকর ভূমিকা রাখবে। এর ফলে বিচারপ্রার্থীগণ স্বল্প সময়ে, নামমাত্র খরচে সৌহার্দপূর্ণ পরিবেশে আইনগত সহায়তা পাবেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ

সম্পর্কিত খবর