Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মুখপাত্র হলেন সিলেটের খালেদ

লোকমান আহমদ:

প্রবাসী অধ্যুষিত সিলেট আবারও আন্তর্জাতিক অঙ্গনে গৌরব অর্জন করল। সিলেটের জকিগঞ্জ উপজেলার আমলশীদ গ্রামের সন্তান ব্যারিস্টার মুহাম্মদ সাইফ উদ্দীন খালেদকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের গ্লোবাল অ্যাম্বাসেডর (ইন্টারন্যাশনাল স্পোকসপারসন) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ট্রাইব্যুনালের আন্তর্জাতিক মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বৃহস্পতিবার (২০ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনের অনুযায়ী, খালেদকে এক বছরের জন্য অবৈতনিক ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।

খালেদ লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাচিত স্পিকার, একজন দক্ষ নেতা, সংগঠক ও সফল আইনজীবী। তিনি লন্ডনের তিনটি খ্যাতনামা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে উচ্চশিক্ষা অর্জন করেছেন এবং সলিসিটর হিসেবে যোগ্যতা লাভ করেছেন।
তাঁর নেতৃত্বে ‘কেপিপি ব্যারিস্টার চেম্বার্স’ প্রতিষ্ঠা পেয়েছে এবং তিনি বর্তমানে সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০২২ সালে কাউন্সিলর, ২০২৩ সালে ডেপুটি স্পিকার এবং বর্তমানে স্পিকার হিসেবে দায়িত্ব পালন করা এই তরুণ আইনজীবী, সিলেটি প্রবাসীদের জন্য গর্বের প্রতীক হিসেবে পরিচিত।

মানবতাবিরোধী অপরাধের মামলার সাম্প্রতিক আলোচনার মধ্যে ট্রাইব্যুনালের মুখপাত্র হিসেবে খালেদের নিয়োগকে অনেকেই ইতিবাচক পরিবর্তনের সূচনা হিসেবে দেখছেন। প্রবাসী অধ্যুষিত সিলেট যে শুধু অর্থনৈতিক নয়, বুদ্ধিবৃত্তিক ক্ষেত্রেও আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাচ্ছে—খালেদের এই অর্জন তারই উজ্জ্বল প্রমাণ।

Print
Email

সর্বশেষ সংবাদ

গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।
গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।
গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।
সিলেটের বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের শেষ নির্বাচনী শেষ জনসভা অনুষ্ঠিত

তথ্য লুকিয়ে এক সাথে পাঁচটি কোম্পানীতে ফুল টাইম জব করে এবার আদালতের কাঠগড়ায় ইস্ট লন্ডনের এক বাঙালী

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি

সম্পর্কিত খবর