Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

আবারও কমলো এলপি গ্যাসের দাম

ডেস্ক সংবাদ

ভোক্তা পর্যায়ে আবারও কমানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। জুন মাসের জন্য ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১,৪০৩ টাকা, যা আগের চেয়ে ২৮ টাকা কম।

সোমবার (২ জুন) এ ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সন্ধ্যা ৬টা থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, গত মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১,৪৩১ টাকা। এবার তা আরও ২৮ টাকা কমিয়ে ১,৪০৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ৪ মে দাম কমে দাঁড়ায় ১,৪৩১ টাকা, আর ৬ এপ্রিল দাম অপরিবর্তিত রাখা হয়েছিল। ৩ মার্চ ২৮ টাকা কমিয়ে মূল্য নির্ধারণ হয়েছিল ১,৪৫০ টাকা, তবে ফেব্রুয়ারিতে দাম বেড়ে হয়েছিল ১,৪৭৮ টাকা।

এছাড়া জানুয়ারির শুরুতে দাম স্থির থাকলেও, ১৪ জানুয়ারি তা ৪ টাকা বাড়িয়ে ১,৪৫৯ টাকা নির্ধারণ করা হয়।

এদিন শুধু এলপিজিই নয়, কমানো হয়েছে অটোগ্যাসের দামও। জুন মাসে প্রতিলিটার অটোগ্যাসের মূল্য মূসকসহ ১ টাকা ২৭ পয়সা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৬৪ টাকা ৩০ পয়সা। গত মাসে এর দাম ছিল ৬৫ টাকা ৫৭ পয়সা।

২০২৪ সালে এ পর্যন্ত চারবার কমেছে এলপিজি ও অটোগ্যাসের দাম, তবে সাতবার তা বাড়ানো হয়েছে। সবচেয়ে বেশি দাম বেড়েছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবরে। অন্যদিকে, দাম কমেছে এপ্রিল, মে, জুন ও নভেম্বরে। ডিসেম্বর মাসে দাম অপরিবর্তিত ছিল।

Print
Email

সর্বশেষ সংবাদ

tv3-bangla-1-74
লিডসের দাঙ্গা নিয়ে মিথ্যা অভিযোগ: মুসলিম কাউন্সিলর মতিন আলীর কাছে জিবি নিউজ উপস্থাপকের ক্ষমা প্রার্থনা ও ক্ষতিপূরণ প্রদান
লিডসের দাঙ্গা নিয়ে মিথ্যা অভিযোগ: মুসলিম কাউন্সিলর মতিন আলীর কাছে জিবি নিউজ উপস্থাপকের ক্ষমা প্রার্থনা ও ক্ষতিপূরণ প্রদান
‘বাড়ি ফিরে যাও’, যুক্তরাজ্যে ভারতীয় ৩ শিক্ষার্থীকে পার্কে হেনস্তা
‘বাড়ি ফিরে যাও’, যুক্তরাজ্যে ভারতীয় ৩ শিক্ষার্থীকে পার্কে হেনস্তা
‘বাড়ি ফিরে যাও’, যুক্তরাজ্যে ভারতীয় ৩ শিক্ষার্থীকে পার্কে হেনস্তা
‘নো ম্যানস ল্যান্ড ফোর্ট’, রূপকথার চেয়েও নাটকীয় যার ইতিহাস
‘নো ম্যানস ল্যান্ড ফোর্ট’, রূপকথার চেয়েও নাটকীয় যার ইতিহাস
‘নো ম্যানস ল্যান্ড ফোর্ট’, রূপকথার চেয়েও নাটকীয় যার ইতিহাস
উড়োজাহাজে ছারপোকার উপদ্রব: ফ্লাইট বাতিল করলো কান্টাস
উড়োজাহাজে ছারপোকার উপদ্রব: ফ্লাইট বাতিল করলো কান্টাস
উড়োজাহাজে ছারপোকার উপদ্রব: ফ্লাইট বাতিল করলো কান্টাস
মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দলকে রক্ষায় ইলন মাস্কের ২৭৬ মিলিয়ন ডলার
মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দলকে রক্ষায় ইলন মাস্কের ২৭৬ মিলিয়ন ডলার
মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দলকে রক্ষায় ইলন মাস্কের ২৭৬ মিলিয়ন ডলার
শাবানা মাহমুদের প্রতি মাইকেল গভের সেই অনুরাগ কি এখনও অমলিন?
শাবানা মাহমুদের প্রতি মাইকেল গভের সেই অনুরাগ কি এখনও অমলিন?
শাবানা মাহমুদের প্রতি মাইকেল গভের সেই অনুরাগ কি এখনও অমলিন?

সম্পর্কিত খবর