Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

আবুধাবির মসজিদে জুতা নিয়ে বিতর্কে সোনাক্ষী সিনহা

ডেস্ক সংবাদ

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও তাঁর স্বামী আবুধাবির পবিত্র শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে যাওয়ার ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হওয়ার পর গড়ে ওঠে বিতর্ক। ভিডিওতে দেখা যায়, মসজিদের ভেতরে জুতা পড়ে থাকার অভিযোগে তাদের ওপর তীব্র সমালোচনা শুরু হয়।

সোনাক্ষী নিজেই তার সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে মসজিদের শান্তিপূর্ণ সৌন্দর্যের কথা শেয়ার করেন এবং লেখেন, “আবুধাবিতে কিছুটা ‘সুকুন’ পেলাম।” ছবি ও ভিডিও প্রকাশের পর থেকেই প্রশংসার পাশাপাশি ধর্মীয় স্থানে জুতা পরে যাওয়ার কারণে কটাক্ষের ঝড় বইতে শুরু করে।

বিরোধিতার মুখে পরে সোনাক্ষী জানান, “আমি মসজিদের ভেতরে জুতা পরে ঢুকিনি। নির্দিষ্ট জায়গায় জুতা খুলে ঢুকেছিলাম। এতটুকুই আমরা জানি।” তিনি সমালোচকদের তীব্র ট্রলকে উপেক্ষা করে বলেছিলেন, “হয়ে গেছে ট্রল? এবার আপনার জীবন এগিয়ে নিন।”

সোনাক্ষীর এই প্রতিক্রিয়ার পরে তার ভক্ত ও অনুরাগীরা পাশে দাঁড়ায়। তারা অনেকে দীপিকা পাড়ুকোনের আবুধাবি সফরে হিজাব পরায় সমালোচনার উদাহরণ টেনে লিখেছেন, “সোনাক্ষীর জন্য এটি স্বাভাবিক, কিন্তু দীপিকার জন্য কেন নয়? দুজনেই একই মসজিদে গিয়েছেন এবং সবাইকে শান্তিতে বাঁচতে দেওয়ার আহ্বান জানানো উচিত।”

উল্লেখ্য, সোনাক্ষী ও জহির ইকবালের আন্তঃধর্মীয় সম্পর্ক নিয়ে আগেও চর্চা হয়েছে। সোনাক্ষী বলেছেন, “ধর্ম কখনো আমাদের সম্পর্কের বাধা হয়নি। আমরা একে অপরের পরিবার ও প্রথাকে সম্মান করি।”

Print
Email

সর্বশেষ সংবাদ

ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ‘পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ’—দাবি এসএনপি-র
অবৈধ সাব-লেটিং ও আবাসন জালিয়াতির বিরুদ্ধে কঠোর অভিযান: লন্ডনের অভিজাত এলাকায় ১৩টি কাউন্সিল ফ্ল্যাট জব্দ

eb15c33d09400499ff1c842dc5c0c872Y29udGVudHNlYXJjaGFwaSwxNzk0NjcyMTky-2.86476582
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
2304502470__
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য ‘ভারতে যাওয়ার’ পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস

সম্পর্কিত খবর