Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

“আমরা বিএনপির নয়, চাঁদাবাজি-সিন্ডিকেটের বিরোধী” — সিলেটে নাসির উদ্দিন পাটওয়ারী

ডেস্ক সংবাদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারী বলেছেন, “আমরা বিএনপির বিরোধী নই, ব্যক্তি খালেদা জিয়া, তারেক রহমান বা জিয়াউর রহমানের বিরুদ্ধেও নই। তবে আমরা দেশের রাজনীতিতে চাঁদাবাজ, সন্ত্রাসী কিংবা সিন্ডিকেটের কোনো স্থান রাখতে চাই না।”

শুক্রবার (২৫ জুলাই) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে ‘জুলাই পদযাত্রা’-পরবর্তী এক পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “অনেকে আমাদের রাজনীতিকে ‘অ্যান্টি-বিএনপি’ বলে ব্যাখ্যা করছেন। কিন্তু আমাদের অবস্থান বিএনপির বিরুদ্ধে নয়, বরং যারা জনগণের পিঠে চাঁদাবাজির বোঝা চাপায়, সন্ত্রাস ছড়ায় এবং সিন্ডিকেট তৈরি করে—আমরা তাদের বিরুদ্ধে। বাংলাদেশের রাজনীতিতে সাধারণ মানুষের জন্য লড়াই করাই এনসিপির নীতিমালা।”

ভবিষ্যতের সম্ভাব্য রাজনৈতিক ঐক্যের প্রসঙ্গে তিনি বলেন, “যারা আমাদের সহযোগী হতে চান, তাদের জন্য স্পষ্ট শর্ত থাকবে—চাঁদাবাজি নয়, সন্ত্রাস নয়, সিন্ডিকেট নয়। জনগণের অধিকার নিয়েই রাজনীতি হবে।”

চা-শ্রমিকদের দুর্দশার কথা তুলে ধরে তিনি বলেন, “সিলেটের চা-বাগানগুলো আমাদের গর্ব, কিন্তু সেসব বাগানে প্রতিদিন সকালে যাঁরা চা-পাতা তুলছেন, তারা বঞ্চিত ন্যায্য মজুরি থেকে। আমরা সরকারে এলে শুধু মালিক নয়, শ্রমিকদেরও শেয়ারে অংশীদার করার ব্যবস্থা করবো।”

সিলেটের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে সম্মান জানিয়ে নাসির বলেন, “এখানে আউলিয়া, আলেম ও ওলামার ভূমি রয়েছে—আলিয়া, কওমি ও বিভিন্ন তরিকার মাদরাসা রয়েছে। নারী সমাজ ও তরুণ প্রজন্মের ভুমিকাও অনস্বীকার্য। আমি জানি সিলেটের যুবসমাজ কতটা উদ্যমী ও সংগ্রামী।”

তিনি ঘোষণা দেন, “আগামী ৩ জুলাই ঢাকায় জুলাই ঘোষণাপত্রের দাবিতে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। শহীদদের রক্ত ও আহতদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেখানেই আমরা একত্রিত হবো। আজ এই শহীদ মিনার থেকে আমরা শপথ নিচ্ছি—ঢাকায় উপস্থিত থাকবো।”

পথসভায় সভাপতিত্ব করেন এনসিপি সিলেট মহানগর কমিটির প্রধান সমন্বয়কারী আবু সাদেক মো. খায়রুল ইসলাম চৌধুরী এবং সভা পরিচালনা করেন উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।

সভায় আরও বক্তব্য রাখেন মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অর্পিতা দাশ, সিলেটের মুখ্য সমন্বয়ক নাজিম উদ্দিন সাহান, ডা. এহতেশাম, ‘জুলাই অভ্যুত্থান’-এর স্লোগানমাস্টার বাকের এবং ডা. আব্দুল্লাহ প্রমুখ।

Print
Email

সর্বশেষ সংবাদ

তথ্য লুকিয়ে এক সাথে পাঁচটি কোম্পানীতে ফুল টাইম জব করে এবার আদালতের কাঠগড়ায় ইস্ট লন্ডনের এক বাঙালী

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার

সম্পর্কিত খবর