Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

আসামে সংঘর্ষে জড়িত: ৫ বাংলাদেশি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ডেস্ক সংবাদ

ভারতের আসামের শিলচরে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (এনআইটি)-তে সংঘর্ষের ঘটনায় পাঁচজন বাংলাদেশি শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তারা সবাই ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (ICCR) ও স্ট্যাডি ইন ইন্ডিয়া প্রোগ্রামের আওতায় পড়াশোনা করছিলেন।

১২ সেপ্টেম্বর প্রকাশিত এক নোটিশে জানানো হয়, এই শিক্ষার্থীদের দুই সেমিস্টারের জন্য একাডেমিক কার্যক্রম ও হোস্টেল থেকে বহিষ্কার করা হয়েছে, যা চলবে ২০২৬ সালের জুন পর্যন্ত।

প্রতিষ্ঠানের পরিচালক দিলীপ কুমার বৈদ্য জানান, তাদের বিরুদ্ধে সংঘর্ষে সরাসরি জড়িত থাকার প্রমাণ রয়েছে এবং বহিষ্কৃতদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

ঘটনাটি ঘটে ৮ সেপ্টেম্বর রাতে, যখন এনআইটির হোস্টেলে তৃতীয় বর্ষের কিছু শিক্ষার্থী চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। প্রত্যক্ষদর্শীদের মতে, হামলাকারীদের কাছে রড, ছুরি ও স্ক্রু-ড্রাইভার ছিল এবং মূল টার্গেট ছিলেন বাংলাদেশি শিক্ষার্থীরা।

প্রায় ৩০ মিনিট ধরে চলা এই হামলায় কয়েকজন গুরুতর আহত হন। দুইজন শিক্ষার্থী আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

এনআইটির ছাত্র কল্যাণ বিভাগের ডিন এস. এস. ধর জানিয়েছেন, তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা যথাযথ ছিল।

Print
Email

সর্বশেষ সংবাদ

তথ্য লুকিয়ে এক সাথে পাঁচটি কোম্পানীতে ফুল টাইম জব করে এবার আদালতের কাঠগড়ায় ইস্ট লন্ডনের এক বাঙালী

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার

সম্পর্কিত খবর