যুক্তরাজ্য ব্রেক্সিট সম্পন্ন করার এক দশক পর ইউরোপীয় ইউনিয়নে (EU) পুনরায় ফিরে যাওয়ার পক্ষে সোচ্চার হয়ে উঠেছেন রাজধানী লন্ডনের অধিকাংশ বাসিন্দা।
আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইউগভ (YouGov)-এর সর্বশেষ জনমত জরিপ অনুযায়ী, লন্ডনের প্রাপ্তবয়স্ক বাসিন্দাদের ৬৭ শতাংশ বা দুই-তৃতীয়াংশ মানুষ ব্রেক্সিট প্রক্রিয়া উল্টে দিয়ে ইউকে-কে পুনরায় ইউরোপীয় ইউনিয়নে যুক্ত করার পক্ষে মতামত দিয়েছেন। লন্ডনের মেয়র লর্ড সাদিক খান ও লেবার পার্টির জ্যেষ্ঠ নেতারাও ব্রেক্সিটের ফলে হওয়া অর্থনৈতিক ক্ষতির কথা উল্লেখ করে ইইউ-এর সঙ্গে বাণিজ্য ও একক বাজারে ফিরে যাওয়ার পক্ষে সওয়াল করছেন। জরিপে দেখা গেছে, লন্ডনের মাত্র ১৫ শতাংশ মানুষ এখন ইইউ-এর বাইরে থাকার পক্ষে। ডেম এমিলি থর্নবেরিসহ বেশ কয়েকজন বর্ষীয়ান লেবার এমপি আগামী সাধারণ নির্বাচনে ইইউতে ফেরার ইশতেহার অন্তর্ভুক্তির প্রস্তাব দিয়েছেন, যা যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গনে এক নতুন জাতীয় বিতর্কের জন্ম দিয়েছে।






