Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে

ডেস্ক সংবাদ

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপজুড়ে টানা ভারি বৃষ্টি, বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ২০০-র বেশি হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (বিএনবিপি) সর্বশেষ যে তথ্য প্রকাশ করেছে, তা উদ্ধৃত করে এ খবর জানিয়েছে এএফপি।

পশ্চিম সুমাত্রার আঞ্চলিক দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র ইলহাম ওহাব শুক্রবার রাতে জানান, এখন পর্যন্ত প্রদেশটিতে ৬১ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে এবং আরও ৯০ জনকে খুঁজে বের করতে উদ্ধারকর্মীরা অভিযান চালাচ্ছেন। এর আগে একই অঞ্চলে মৃতের সংখ্যা ২৩ জন বলে জানানো হয়েছিল।

এ ছাড়া উত্তর সুমাত্রায় ১১৬ জন এবং আচেহ প্রদেশে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে বলে সংস্থার তথ্য থেকে জানা গেছে।

বিএনবিপির ইউটিউব চ্যানেলে প্রচারিত ব্রিফিংয়ে সংস্থার এক মুখপাত্র জানান, প্রতিকূল আবহাওয়া এবং বন্যার পানি না নামায় হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম জাকার্তা গ্লোব জানিয়েছে, স্থল ও আকাশ—উভয় পথেই উদ্ধারকাজ চলছে। তবে ব্যাপক যোগাযোগ বিচ্ছিন্নতা উদ্ধার তৎপরতাকে ব্যাহত করছে।

ইন্দোনেশিয়ার পাশাপাশি প্রতিবেশী মালয়েশিয়া ও থাইল্যান্ডেও সাম্প্রতিক ভারি বর্ষণে বহু মানুষের মৃত্যু হয়েছে।

এদিকে শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ডিটওয়াহর তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৩ জনে, আর নিখোঁজ রয়েছে আরও প্রায় ১৩০ জন। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের (ডিএমসি) বরাতে এএফপি জানিয়েছে, শুক্রবার (২৮ নভেম্বর) সকালেই ঘূর্ণিঝড়টি শ্রীলঙ্কায় আঘাত হানে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। আবহাওয়া দফতর জানায়, ঝড়টি শনিবার শ্রীলঙ্কা পেরিয়ে ভারতের দিকে অগ্রসর হচ্ছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর