Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ইমরান-পড়শীর ‘কথা একটাই’

ডেস্ক সংবাদ

সংগীত ক্যারিয়ারে একসঙ্গে বহু গানে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও পড়শী। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সেই ধারাবাহিকতায় মুক্তি পাচ্ছে এই সংগীত জুটির নতুন দ্বৈত গান ‘কথা একটাই’। গায়িকার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটি।
গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। ‘কথা একটাই’ গানটির সুর ও সংগীতায়োজনও করেছেন ইমরান। রাজধানীর অদূরে পানাম সিটি, বিএফডিসি এবং রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গানটির মিউজিক ভিডিওর কাজ সম্পন্ন হয়। গানটি নিয়ে আশাবাদী ইমরান-পড়শী দুজনেই।
গানটি নিয়ে পড়শী বলেন, ইমরান এবং আমি যতগুলো গান গেয়েছি, বলা যায় প্রতিটি গানই শ্রোতাপ্রিয়তা পেয়েছে। নতুন প্রত্যাশা নিয়ে ‘কথা একটাই’ গানটি করা। মনে হচ্ছে যে এবারও আমাদের দ্বৈত গানটি ভালো লাগবে শ্রোতা দর্শকের।
অন্যদিকে ইমরান বলেন, পড়শীর সঙ্গে বেছে বেছে গান গেয়েছি। যে কারণে প্রতিটি গানই দর্শক শ্রোতার ভীষণ ভালো লেগেছে। আমার এবং পড়শীর গানের প্রতি শ্রোতা দর্শকের আলাদা আগ্রহ আছে, চাহিদা আছে। সে কথা বিবেচনা করেই আমরা একটি সিনেমাটিক গান করেছি। আজ মুক্তি পাচ্ছে গানটি, আশা করছি সবার ভালো লাগবে।
প্রসঙ্গত, ইমরান-পড়শীর উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে, ‘জনম জনম’, ‘এক দেখায়’, ‘দ্বিতীয় জীবন’, ‘আবদার’, ‘বলে দাও’, ‘যতনে রেখেছি তোমায়’, ‘হৃদয়ের গহীনে’ ইত্যাদি।

Print
Email

সর্বশেষ সংবাদ

তথ্য লুকিয়ে এক সাথে পাঁচটি কোম্পানীতে ফুল টাইম জব করে এবার আদালতের কাঠগড়ায় ইস্ট লন্ডনের এক বাঙালী

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার

সম্পর্কিত খবর