Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

ইরানে যুদ্ধ ব্যয়ে প্রতি সেকেন্ডে যুক্তরাষ্ট্রের খরচ প্রায় সাড়ে ১২ লাখ টাকা

ডেস্ক সংবাদ

ইরানে চলমান সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের ব্যয় ব্যাপকভাবে বেড়ে গেছে বলে বিভিন্ন গবেষণা প্রতিবেদনে দাবি করা হয়েছে। ‘অপারেশন এপিক ফিউরি’ শুরুর পর থেকে ইরান-ইসরায়েল যৌথ অভিযানের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র প্রতিদিন বিপুল অর্থ ব্যয় করছে।

প্রতিবেদন অনুযায়ী, ইরানে যুদ্ধ পরিচালনায় যুক্তরাষ্ট্রের দৈনিক ব্যয় প্রায় ৮৯০ মিলিয়ন ডলার। ঘণ্টায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় ৩৭ দশমিক ৮ মিলিয়ন ডলার, আর প্রতি সেকেন্ডে ব্যয় হচ্ছে প্রায় ১০ হাজার ৩০০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ লাখ ৬৪ হাজার টাকা।

স্টকহোমভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান এসআইপিআরআইয়ের তথ্য অনুযায়ী, এই বিপুল ব্যয়ের বড় অংশ যাচ্ছে যুদ্ধাস্ত্র, ক্ষেপণাস্ত্র ও সামরিক সরঞ্জামের পেছনে। দৈনিক ব্যয়ের প্রায় ৩৬ শতাংশ শুধু গোলাবারুদ ও অস্ত্র ব্যবহারে খরচ হচ্ছে। বিমান অভিযানেও ব্যয় হচ্ছে প্রায় ২৪৫ মিলিয়ন ডলার, নৌ কার্যক্রমে ১৫৫ মিলিয়ন ডলার এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় প্রায় ৯৫ মিলিয়ন ডলার।

এছাড়া গোয়েন্দা ও সাইবার কার্যক্রমে ৪৫ মিলিয়ন ডলার এবং জনবল ও রসদে আরও প্রায় ৩০ মিলিয়ন ডলার ব্যয় হচ্ছে প্রতিদিন।

অন্যদিকে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস) বলছে, অভিযানের প্রথম ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের প্রায় ৩.৭ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। ৪১তম দিন পর্যন্ত মোট ব্যয় দাঁড়ায় প্রায় ৩৬.৯৪ বিলিয়ন ডলারে।

গবেষণা প্রতিষ্ঠানগুলোর মতে, এই যুদ্ধের ব্যয় অতীতের ইরাক ও আফগানিস্তান যুদ্ধের তুলনায়ও বেশি, যা এটিকে ইতিহাসের অন্যতম ব্যয়বহুল মার্কিন সামরিক অভিযানে পরিণত করেছে।

বিশ্লেষকদের মতে, এ পরিমাণ অর্থ দিয়ে বিপুল সামাজিক খাতে বিনিয়োগ সম্ভব ছিল—যেমন লাখো শিক্ষক ও শিক্ষার্থীর বৃত্তি, হাসপাতালের শয্যা বৃদ্ধি, বিশুদ্ধ পানি প্রকল্প এবং আবাসন নির্মাণ।

Print
Email

সর্বশেষ সংবাদ

তথ্য লুকিয়ে এক সাথে পাঁচটি কোম্পানীতে ফুল টাইম জব করে এবার আদালতের কাঠগড়ায় ইস্ট লন্ডনের এক বাঙালী

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার

সম্পর্কিত খবর