Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

একদিনে প্রায় ৮০০ যুদ্ধবন্দিকে মুক্তি দিল রাশিয়া ও ইউক্রেন

ডেস্ক সংবাদ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ইতিহাসে এ যাবৎকালের সবচেয়ে বড় বন্দিমুক্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৩ মে) একদিনে দুই দেশ মিলিয়ে মোট ৭৮০ জন যুদ্ধবন্দিকে মুক্তি দিয়েছে—যার মধ্যে রয়েছে সামরিক ও বেসামরিক উভয় ধরনের বন্দি।

ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, উভয় দেশই ৩৯০ জন করে বন্দি মুক্তি দিয়েছে। এর মধ্যে প্রতিপক্ষের ২৭০ জন সামরিক ও ১২০ জন বেসামরিক বন্দিকে হস্তান্তর করেছে তারা।

এই বন্দিমুক্তি এসেছে তুরস্কে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের আলোচনার ধারাবাহিকতায়। আলোচনায় উভয় পক্ষ প্রায় ১,০০০ বন্দি মুক্তিতে সম্মত হয়েছিল। শুক্রবার প্রথম দফায় মুক্তি পেয়েছে ৭৮০ জন, বাকি ২২০ জন বন্দিকে আজ শনিবার ও আগামীকাল রবিবার মুক্তি দেওয়া হবে বলে জানা গেছে।

মুক্তি পাওয়া ইউক্রেনীয় সেনা ওলেক্সান্দার নেহির বলেন,

“আমার স্ত্রী জানত না আজ আমাকে মুক্তি দেওয়া হবে। প্রতি শুক্রবার দেখা করার সুযোগ থাকে বলেই সে এসেছিল। আমাকে মুক্ত দেখে সে খুশিতে বাকরুদ্ধ হয়ে গিয়েছিল। আমি শুধু বলব—কখনো আশা হারাবেন না।”

অন্যদিকে, ইউক্রেনের খেরসন প্রদেশে ৯ মাস আগে আটক হওয়া রুশ সেনা ওলেকসান্দার তারাসোভ বলেন,

“আমি এখনো বিশ্বাস করতে পারছি না, আমি মুক্ত।”

এই অভাবনীয় বন্দিমুক্তি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করে লেখেন,

“মস্কো-কিয়েভের মধ্যে এ ধরনের সমঝোতা আশা জাগায়। এটি কি ভবিষ্যতে বড় কোনো সুসংবাদের পূর্বাভাস?”

Print
Email

সর্বশেষ সংবাদ

ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ‘পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ’—দাবি এসএনপি-র
অবৈধ সাব-লেটিং ও আবাসন জালিয়াতির বিরুদ্ধে কঠোর অভিযান: লন্ডনের অভিজাত এলাকায় ১৩টি কাউন্সিল ফ্ল্যাট জব্দ

eb15c33d09400499ff1c842dc5c0c872Y29udGVudHNlYXJjaGFwaSwxNzk0NjcyMTky-2.86476582
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
2304502470__
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য ‘ভারতে যাওয়ার’ পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস

সম্পর্কিত খবর