Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

এক্সপ্রেসওয়ে নির্মাণে দেশীয় ও বৈদেশিক অর্থায়ন জরুরি: সচিব

ডেস্ক সংবাদ

ভাঙ্গা থেকে বেনাপোল পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পটির অনুমোদন দিয়েছেন এবং ভূমি অধিগ্রহণের কাজও শুরু হয়েছে। প্রকল্প প্রণয়ন ইতোমধ্যে সম্পন্ন হলেও, নির্মাণ কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য দেশীয় ও বৈদেশিক অর্থায়ন প্রয়োজন, এই কারণেই আমরা যোগাযোগ শুরু করেছি।

সোমবার (১ জুলাই) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের নবনিযুক্ত সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী এসব মন্তব্য করেন।

তিনি বলেন, “এক্সপ্রেসওয়ের ভূমি অধিগ্রহণ শেষ হলে নির্মাণ কার্যক্রম দ্রুত শুরু হবে। তবে, ভূমি অধিগ্রহণে কিছু সময় লাগবে, এ জন্য জনগণের সহযোগিতা প্রয়োজন। অনেকেই জমি ছাড়তে চায় না এবং মালিকানা নিয়ে কিছু সমস্যা রয়েছে, তবে আমরা এই প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছভাবে সম্পন্ন করব।”

এ সময় নবনিযুক্ত সচিবের সঙ্গে স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান, বিআরটিসি চেয়ারম্যান তাজুল ইসলাম, বিআরটিএ চেয়ারম্যান গৌতম চন্দ্র পাল, এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শোয়ের আহম্মেদসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে তারা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

‘আমার করের টাকা যায় কোথায়?’: এনএইচএসের স্বাস্থ্যসেবা নিয়ে প্রশ্ন তুললেন লন্ডনের মোহাম্মদ মোস্তাফিজুর রহমান

‘ঘামের ডলার, আগামীর পুঁজি’: প্রবাসী সঞ্চয়কে জাতীয় বিনিয়োগে রূপান্তরের আহ্বান
‘ঘামের ডলার, আগামীর পুঁজি’: প্রবাসী সঞ্চয়কে জাতীয় বিনিয়োগে রূপান্তরের আহ্বান
‘ঘামের ডলার, আগামীর পুঁজি’: প্রবাসী সঞ্চয়কে জাতীয় বিনিয়োগে রূপান্তরের আহ্বান
UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির

সম্পর্কিত খবর