Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

এক মাসে সিলেটের সড়কে ২৪ প্রাণহানি, আহত দেড় শতাধিক

ডেস্ক সংবাদ

অক্টোবর মাসে সিলেট অঞ্চলে ২৪টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৪ জন এবং আহত হয়েছেন ১৫৩ জন। বুধবার (১২ নভেম্বর) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত অক্টোবর মাসে সারাদেশে ৪৬৯টি সড়ক দুর্ঘটনায় ৪৬৯ জন নিহত এবং ১,২৮০ জন আহত হয়েছেন। এছাড়া রেলপথে ৫২টি দুর্ঘটনায় ৪৭ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। একই সময়ে নৌপথে ১১টি দুর্ঘটনায় ১২ জন প্রাণ হারিয়েছেন এবং একজন নিখোঁজ রয়েছেন।

সব মিলিয়ে গত মাসে সড়ক, রেল ও নৌপথে ৫৩২টি দুর্ঘটনায় মোট ৫২৮ জন নিহত এবং ১,৩১০ জন আহত হয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, শুধুমাত্র মোটরসাইকেল দুর্ঘটনাই ঘটেছে ১৭০টি—যেখানে ১৭৬ জন নিহত ও ১৩৭ জন আহত হয়েছেন। যা মোট দুর্ঘটনার ৩৬ শতাংশেরও বেশি।

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকায়—১২৬টি দুর্ঘটনায় নিহত ১৩০ জন ও আহত ৩৪৩ জন। সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে ময়মনসিংহ বিভাগে, যেখানে ২০টি ঘটনায় নিহত ২৭ জন এবং আহত ৩৭ জন।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে ছিলেন:
৪ জন পুলিশ সদস্য, ১ জন র‌্যাব সদস্য, ১ জন বিজিবি সদস্য, ৩ জন প্রকৌশলী, ১ জন আইনজীবী, ৯৯ জন পথচারী, ৫৮ জন নারী, ৩৫ জন শিশু, ৩৫ জন শিক্ষার্থী, ১৪ জন শিক্ষক, ১৪ জন রাজনৈতিক দলের কর্মী এবং ১৩৩ জন চালক।

দুর্ঘটনার ধরন অনুযায়ী বিশ্লেষণ:

  • ৪৯.৮৯%: গাড়ি চাপা

  • ২৫.১৫%: মুখোমুখি সংঘর্ষ

  • ১৯.৬১%: নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়া

  • ৪.৬৯%: অন্যান্য কারণ

  • ০.৬৩%: ট্রেনের সঙ্গে সংঘর্ষ

দুর্ঘটনার স্থানভিত্তিক হার:
৪২% জাতীয় মহাসড়কে, ২৩% আঞ্চলিক মহাসড়কে, এবং ২৭% ফিডার রোডে সংঘটিত হয়েছে।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ পর্যবেক্ষণের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার

লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ

ক্ষমতায় এলে ৫ বছরের জন্য রাজনৈতিক আশ্রয় বন্ধের ঘোষণা দিতে যাচ্ছেন নাইজেল ফারাজ

ব্রিটেনে নতুন ‘আমেরিকান কোভিড’ ও ফ্লুর প্রকোপ: স্বাস্থ্য কর্তৃপক্ষের জরুরি সতর্কতা

ভুয়া সমকামী সাজিয়ে রাজনৈতিক আশ্রয়ের জালিয়াতি: পূর্ব লন্ডনে বাংলাদেশি সাজ্জাদ গ্রেপ্তার

অবৈধ দ্রুতগতির ই-বাইক বন্ধে কঠোর ডেলিভারু: রাইডারদের প্ল্যাটফর্ম থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত

সম্পর্কিত খবর