Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

কক্সবাজারে গিয়ে নিখোঁজ সিলেটের ৬ তরুণ, পরিবারের উদ্বেগ

ডেস্ক সংবাদ

সিলেটের জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহার মহল গ্রামের ৬ জন রাজমিস্ত্রি গত ১৫ এপ্রিল বিকেলে কাজের উদ্দেশ্যে কক্সবাজারে রওনা দেন। পরদিন (১৬ এপ্রিল) সকালে চট্টগ্রাম ও কক্সবাজার পৌঁছার পর পরিবারের সঙ্গে তাদের শেষবার যোগাযোগ হয়। এরপর থেকে তাদের মোবাইল ফোন বন্ধ এবং তাদের সঙ্গে আর কোনো যোগাযোগ সম্ভব হয়নি।

নিখোঁজ যুবকদের মধ্যে ৫ জন তরুণ এবং একজন প্রৌঢ়। তারা হলেন: রশিদ আহমদ (২০), মারুফ আহমদ (১৮), শাহিন আহমদ (২১), এমাদ উদ্দিন (২২), খালেদ হাসান (১৯), ও আব্দুল জলিল (৫৫)। এদের সবাই একই গ্রামের বাসিন্দা।

পরিবারের সদস্যরা জানান, বারবার চেষ্টা করেও তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বিষয়টি নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন পার করছেন স্বজনরা। খালেদ হাসানের বাবা ও স্থানীয় ইউপি সদস্য সফর উদ্দিন জানান, তারা আগে বিভিন্ন সময় চট্টগ্রামে কাজ করতেন, তবে এবার প্রথম কক্সবাজারে গিয়েছিলেন।

নিখোঁজদের একজন, রশিদ আহমদের ভাই বলেন, রশিদ দীর্ঘদিন ধরে চট্টগ্রামে কাজ করতেন এবং এবার এক ঠিকাদারের অধীনে কক্সবাজার গিয়েছিলেন। তবে ঠিকাদারের নাম-পরিচয় নিশ্চিতভাবে জানাতে পারেননি তিনি।

জানা গেছে, পরিবার থেকে অভিযোগ জানাতে জকিগঞ্জ থানায় গেলে তারা কক্সবাজারে অভিযোগ দায়ের করার পরামর্শ দিয়েছে। ইতোমধ্যে নিখোঁজদের পরিবারের কিছু সদস্য কক্সবাজার রওনা দিয়েছেন।

খলাছড়া ইউনিয়ন পরিষদের সদস্য সফর উদ্দিন জানান, ঠিকাদার রশিদ ও তার সহকারী বাবুলের মোবাইল নম্বর বন্ধ রয়েছে। পুলিশ জানিয়েছে, মোবাইল ফোন ট্র্যাকিংয়ে তাদের অবস্থান কক্সবাজারেই দেখা যাচ্ছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, “আমরা ১৮ এপ্রিল ঘটনাটি জানতে পারি। এরপর থেকেই অনুসন্ধান শুরু করেছি। এখনও পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।”

নিখোঁজদের পরিবার ও স্থানীয়রা দ্রুত তাদের খোঁজ পেতে সবার সহযোগিতা কামনা করেছেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ

সম্পর্কিত খবর