Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

কানাডায় ভারতীয় ‘আপ’ নেতার মেয়ের রহস্যজনক মৃত্যু

ডেস্ক সংবাদ

কানাডার অটোয়ায় ২১ বছর বয়সী ভারতীয় শিক্ষার্থী বনশিকা সাইনির রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। তিনি ভারতের পাঞ্জাব রাজ্যের ডেরা বস্সির বাসিন্দা ও আম আদমি পার্টির (আপ) নেতা দাবিন্দর সাইনির মেয়ে।

সোমবার (২৮ এপ্রিল) অটোয়ার একটি বিচের কাছে বনশিকার মরদেহ উদ্ধার করা হয়। জানা গেছে, গত ২২ এপ্রিল থেকে পরিবারের সঙ্গে তার আর কোনো যোগাযোগ ছিল না। তার ফোন বন্ধ থাকায় উদ্বিগ্ন হয়ে পড়েছিল পরিবার।

স্থানীয় পুলিশ জানায়, মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। বনশিকার মৃত্যু আত্মহত্যা না কি অন্য কোনো কারণে হয়েছে—তা স্পষ্ট নয়।

এ বিষয়ে কানাডায় ভারতীয় হাইকমিশন জানিয়েছে, তারা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখছে এবং বনশিকার পরিবার ও ভারতীয় কমিউনিটিকে প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে। মরদেহ ভারতে পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছে, তবে তদন্তের স্বার্থে কিছুটা সময় লাগতে পারে।

জানা গেছে, বনশিকা দ্বাদশ শ্রেণি শেষ করে উচ্চশিক্ষার উদ্দেশ্যে কানাডায় যান। তার হঠাৎ মৃত্যুকে ঘিরে পরিবার, বন্ধুবান্ধব ও ভারতীয় কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ

লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি

লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর

নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার

লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ

সম্পর্কিত খবর