Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

কাবা চত্বরে ভিড় নিয়ন্ত্রণে নতুন নির্দেশনা

ডেস্ক সংবাদ

মক্কার পবিত্র কাবাঘরের তাওয়াফ চত্বরে অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলা এড়াতে নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। নির্দেশনায় ওমরাহ পালনকারীদের হাজরে আসওয়াদ (কালো পাথর) স্পর্শ বা চুম্বনের সময় দীর্ঘক্ষণ সেখানে অবস্থান না করার অনুরোধ জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানায়, কালো পাথরের পাশে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে তাওয়াফে অংশ নেওয়া অন্য মুসল্লিদের চলাচলে বাধা তৈরি হয় এবং তা নিরাপত্তার ঝুঁকিও বাড়িয়ে তোলে।

প্রতিদিন লাখ লাখ মুসল্লি কাবাঘরের চারপাশে তাওয়াফে অংশ নেন। অনেকে কালো পাথর স্পর্শ করার জন্য সেখানে ভিড় জমায়, ফলে তৈরি হয় অতিরিক্ত চাপ ও বিশৃঙ্খলা।

নতুন নির্দেশনায় আরও বলা হয়েছে, “হাজরে আসওয়াদ স্পর্শ করা বা চুম্বন দেওয়া ইবাদতের একটি অংশ হলেও তা বাধ্যতামূলক নয়। এটি না করলেও তাওয়াফের পূর্ণতা রক্ষা হয়।”

মন্ত্রণালয় জানায়, ওমরাহ ভিসা প্রক্রিয়া সহজ হওয়ার ফলে মুসল্লির সংখ্যা কয়েকগুণ বেড়েছে, যার ফলে তাওয়াফ চত্বরে চাপও বৃদ্ধি পেয়েছে।

ধর্মীয় বিশেষজ্ঞরা মনে করছেন, এই নির্দেশনা মানলে তাওয়াফ আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে এবং তা মুসল্লিদের জন্য ইবাদতেও সহায়ক হবে।

Print
Email

সর্বশেষ সংবাদ

ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ‘পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ’—দাবি এসএনপি-র
অবৈধ সাব-লেটিং ও আবাসন জালিয়াতির বিরুদ্ধে কঠোর অভিযান: লন্ডনের অভিজাত এলাকায় ১৩টি কাউন্সিল ফ্ল্যাট জব্দ

eb15c33d09400499ff1c842dc5c0c872Y29udGVudHNlYXJjaGFwaSwxNzk0NjcyMTky-2.86476582
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
2304502470__
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য ‘ভারতে যাওয়ার’ পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস

সম্পর্কিত খবর