Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

কারাগারে আ.লীগের ৩ এমপির সঙ্গে ধর্ম উপদেষ্টার ছবি: ব্যাখ্যা

ডেস্ক সংবাদ

সম্প্রতি ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. খালিদ হোসেনের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার পরিদর্শনের সময় তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ছবিতে তাকে আওয়ামী লীগের কারাবন্দি তিন সাবেক এমপির সঙ্গে দেখা যায়, যা নিয়ে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। বিষয়টি নিয়ে শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিস্তারিত ব্যাখ্যা দেন তিনি।

ড. খালিদ জানান, সফরের উদ্দেশ্য ছিল কারাগারে ধর্মীয় শিক্ষক নিয়োগ, ধর্মীয় বই বিতরণ এবং বন্দিদের নৈতিক শিক্ষা বিস্তারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ। এ সময় তার সঙ্গে ডিআইজি প্রিজন, ডেপুটি জেলারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, “আমাদের লক্ষ্য দেশের ৭০ হাজার বন্দিকে ধর্মীয় ও নৈতিক শিক্ষার আওতায় আনা—যা একটি মানবিক উদ্যোগ। আমি কারাগারের রান্নাঘর, হাসপাতাল, নারী-পুরুষ শিশু ওয়ার্ড এবং ভিআইপি সেল পরিদর্শন করি। সেখানে কোনো ক্যামেরা না থাকলেও কারা কর্তৃপক্ষের একজন কর্মকর্তা কিছু ছবি তোলেন, যা অনুমতি ছাড়া বাইরে ছড়ানো হয়।”

তিনি দাবি করেন, ছবি ফাঁসের ঘটনা উদ্দেশ্যপ্রণোদিত এবং এর পেছনে “পরাজিত রাজনৈতিক শক্তির ষড়যন্ত্র” রয়েছে। “একটি কায়েমি সিন্ডিকেট সরকার ও জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াতে এ অপপ্রচারে লিপ্ত হয়েছে,”—মন্তব্য করেন উপদেষ্টা।

সফরটি সম্পূর্ণ সরকারি ও স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশে হয়েছিল বলে জানান তিনি। এ নিয়ে দৃষ্টিকোণ বদলে প্রচার চালানো অত্যন্ত দুঃখজনক বলেও মন্তব্য করেন ড. খালিদ।

সামাজিক যোগাযোগমাধ্যমে যে বিভ্রান্তি ছড়ানো হয়েছে, তার বিষয়ে সংশ্লিষ্ট কারা কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

শেষে তিনি বলেন, “আমরা শান্তি, ন্যায় এবং সত্যের পক্ষে কাজ করে যাচ্ছি। বিভেদ নয়—দেশের কল্যাণেই আমাদের অগ্রযাত্রা।”

Print
Email

সর্বশেষ সংবাদ

তথ্য লুকিয়ে এক সাথে পাঁচটি কোম্পানীতে ফুল টাইম জব করে এবার আদালতের কাঠগড়ায় ইস্ট লন্ডনের এক বাঙালী

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার

সম্পর্কিত খবর