Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

কিশোর বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের কথা ভাবছে যুক্তরাজ্য

ডেস্ক সংবাদ

ডিজিটাল ঝুঁকি মোকাবিলায় ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে অস্ট্রেলিয়ার মতো নিষেধাজ্ঞা জারির পরিকল্পনা করছে যুক্তরাজ্য সরকার। একই সঙ্গে নিরাপত্তা আইনের বাইরে থাকা কিছু কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবটকে নতুন নিয়ন্ত্রণের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার-এর সরকার গত মাসে এ বিষয়ে একটি পরামর্শ সভা গঠন করেছে। এই পরামর্শ সভার কাজ শেষ হওয়ার কয়েক মাসের মধ্যেই প্রয়োজনীয় আইন সংশোধন করে সিদ্ধান্ত কার্যকর করতে চায় সরকার। অস্ট্রেলিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে ১৬ বছরের নিচে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশাধিকার বন্ধ করার পর স্পেন, গ্রিস ও স্লোভেনিয়া একই ধরনের পদক্ষেপের কথা জানিয়েছে।

এদিকে ইলন মাস্কের মালিকানাধীন এআই চ্যাটবট গ্রক ব্যবহারকারীদের সম্মতি ছাড়া যৌন ইঙ্গিতপূর্ণ ছবি তৈরি করছে, এমন অভিযোগ সামনে আসার পর নজরদারি আরও জোরদার হয়েছে। প্রযুক্তিমন্ত্রী লিজ কেন্ডাল বলেন, ২০২৩ সালের অনলাইন সেফটি অ্যাক্ট বিশ্বের কঠোর নিরাপত্তা আইনগুলোর একটি হলেও এটি একান্ত ব্যক্তিগত এআই চ্যাটবটের কথোপকথনকে পুরোপুরি অন্তর্ভুক্ত করেনি। সরকার দ্রুত এই আইনি বাধা দূর করতে চায়।

কেন্ডাল জানান, শিশু ও কিশোরদের ওপর এআই চ্যাটবটের প্রভাব নিয়ে সরকার উদ্বিগ্ন। জুনের আগেই এ বিষয়ে প্রস্তাবনা প্রকাশ করা হবে। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে ব্রিটিশ আইন মেনে চলা নিশ্চিত করার দায়িত্ব নিতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

সরকার আরও কিছু পদক্ষেপ নিয়ে পরামর্শ করছে। এর মধ্যে রয়েছে, কোনও শিশুর মৃত্যুর ঘটনায় স্বয়ংক্রিয়ভাবে অনলাইন তথ্য সংরক্ষণের নির্দেশ, গেমিং কনসোলে অপরিচিতদের সঙ্গে সংযোগ সীমিত করা এবং নগ্ন ছবি আদান-প্রদান বন্ধের ক্ষমতা বৃদ্ধি। এসব ব্যবস্থা বিদ্যমান অপরাধ ও শিশু সুরক্ষা আইনের সংশোধনী হিসেবে সংসদে তোলা হবে।

তবে বিশেষজ্ঞদের মতে, শিশু সুরক্ষায় এসব উদ্যোগ প্রাপ্তবয়স্কদের গোপনীয়তা ও সেবায় প্রবেশাধিকারেও প্রভাব ফেলতে পারে এবং মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা তৈরি করতে পারে। কিছু পর্নোগ্রাফি ওয়েবসাইট বয়স যাচাই এড়াতে ব্রিটিশ ব্যবহারকারীদেরই ব্লক করেছে, যদিও ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) ব্যবহার করে এসব নিষেধাজ্ঞা এড়ানো সম্ভব। সরকার অপ্রাপ্তবয়স্কদের জন্য ভিপিএন ব্যবহারে সীমাবদ্ধতা আনার বিষয়টিও বিবেচনা করছে।

অভিভাবকদের একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞাকে সমর্থন করলেও, কিছু শিশু অধিকার সংগঠন আশঙ্কা করছে—এতে ক্ষতিকর কার্যক্রম কম নিয়ন্ত্রিত প্ল্যাটফর্মে সরে যেতে পারে। সরকারকে আগে আইনগতভাবে ‘সামাজিক যোগাযোগমাধ্যম’ এর সংজ্ঞা নির্ধারণ করতে হবে বলেও তারা উল্লেখ করেছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ

সম্পর্কিত খবর