Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ক্যানসারে মারা গেলেন তিন বস্তা টাকা জমানো সেই ভিক্ষুক

ডেস্ক সংবাদ

সিরাজগঞ্জে ভিক্ষা করে তিন বস্তা টাকা জমানো সালেহা বেগম (৬৫) মারা গেছেন। শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় তিনি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

শনিবার (২৫ অক্টোবর) সকালে তার জানাজা শেষে সিরাজগঞ্জ শহরের কান্দাপাড়া কবরস্থানে দাফন করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সালেহা বেগম সিরাজগঞ্জ পৌরসভার মাছুমপুর মহল্লার মৃত আব্দুস ছালামের স্ত্রী। এলাকাবাসীর কাছে তিনি ‘ছালে পাগলি’ নামেই পরিচিত ছিলেন। বহু বছর ধরে শহরের রায়পুর ১ নম্বর মিলগেট এলাকার পরিত্যক্ত কোয়ার্টারের বারান্দায় একা থাকতেন এবং ভিক্ষা করেই জীবিকা নির্বাহ করতেন।

সম্প্রতি অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন। প্রথমে সিরাজগঞ্জ সদর হাসপাতাল, পরে নর্থবেঙ্গল মেডিকেল কলেজ এবং শেষে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার লিভার ক্যানসার শনাক্ত করেন।

গত ৯ অক্টোবর সালেহা বেগমের পরিত্যক্ত কোয়ার্টার থেকে দুই বস্তা টাকা উদ্ধার করে স্থানীয়রা। প্রায় পাঁচ ঘণ্টা গণনা শেষে পাওয়া যায় ১ লাখ ২৬ হাজার ২৫৩ টাকা। দুই দিন পর আরও এক বস্তা টাকা পাওয়া যায়, সব মিলিয়ে টাকার পরিমাণ দাঁড়ায় প্রায় ১ লাখ ৭৪ হাজার টাকা।

তার মেয়ে স্বপ্না খাতুন জানান, “মা একটু পাগলাটে ছিলেন। যেখানেই যা পেতেন, পোটলা করে রেখে দিতেন। কখনো খরচ করতেন না।”

সিরাজগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. শাহরিয়ার শিপু বলেন, “সালেহা বেগম দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তিনি মারা গেছেন, আজ সকালে জানাজা শেষে দাফন করা হয়েছে। তার জমানো টাকা ইসলামি শরিয়ত অনুযায়ী ভাগ করে দেওয়া হবে।”

Print
Email

সর্বশেষ সংবাদ

ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ‘পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ’—দাবি এসএনপি-র
অবৈধ সাব-লেটিং ও আবাসন জালিয়াতির বিরুদ্ধে কঠোর অভিযান: লন্ডনের অভিজাত এলাকায় ১৩টি কাউন্সিল ফ্ল্যাট জব্দ

eb15c33d09400499ff1c842dc5c0c872Y29udGVudHNlYXJjaGFwaSwxNzk0NjcyMTky-2.86476582
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
2304502470__
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য ‘ভারতে যাওয়ার’ পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস

সম্পর্কিত খবর