Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ঘূর্ণিঝড় ‘শক্তি’র শঙ্কা, মে মাসের শেষ দিকে আঘাত হানতে পারে

ডেস্ক সংবাদ

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘শক্তি’ সৃষ্টি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আগামী ২৩ থেকে ২৮ মে–র মধ্যে এটি ঘনীভূত হয়ে স্থলভাগে আঘাত হানতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।

তিনি রোববার (১১ মে) তার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানান, ঘূর্ণিঝড়টি ভারতের ওড়িশা থেকে বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের মধ্যবর্তী এলাকায় আঘাত হানতে পারে। তবে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনা অঞ্চল সবচেয়ে ঝুঁকিতে রয়েছে।

ঘূর্ণিঝড়টি এখনো সৃষ্টি হয়নি, তবে বঙ্গোপসাগরে ঝড় সৃষ্টির মতো পরিবেশ তৈরি হচ্ছে বলে উল্লেখ করেন পলাশ। তিনি বলেন, “পরিস্থিতি যেভাবে এগোচ্ছে, তাতে করে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়া এখন কেবল সময়ের ব্যাপার।”

ঘূর্ণিঝড়টির সম্ভাব্য নাম ‘শক্তি’, যা প্রস্তাব করেছে শ্রীলঙ্কা।

এদিকে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এখনো ঘূর্ণিঝড় ‘শক্তি’ নিয়ে কোনো চূড়ান্ত সতর্কতা জারি করা হয়নি। তবে তারা বিষয়টি নজরদারিতে রেখেছে এবং প্রয়োজন হলে সময়মতো সতর্কবার্তা দেওয়া হবে।

বিশেষজ্ঞরা উপকূলীয় এলাকার বাসিন্দাদের আগাম প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন, যেন পরিস্থিতি মোকাবিলা করা সহজ হয়।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর