Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

চার দফা দাবিতে হেফাজতের দেশব্যাপী বিক্ষোভ

ডেস্ক সংবাদ

নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং নারী সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে আগামী ২৩ মে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

শনিবার (৩ মে) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে এই কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের মহাসচিব সাজিদুর রহমান। তিনি জানান, আগামী তিন মাসের মধ্যে বিভাগীয় পর্যায়ে সম্মেলন অনুষ্ঠিত হবে।

সমাবেশে হেফাজতের কেন্দ্রীয় নেতারা অভিযোগ করেন, নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন কোরআনবিরোধী এবং তা দেশের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের বিরুদ্ধে। তারা কমিশনটি বাতিল করে আলেম-ওলামার পরামর্শে নতুন কমিশন গঠনের দাবি জানান।

হেফাজতের পক্ষ থেকে আরও দাবি করা হয়, নারীর নিরাপত্তা নিশ্চিত করতে যৌতুকপ্রথা রোধে কঠোর আইন প্রণয়ন এবং ধর্ম অবমাননার শাস্তি বহাল রাখতে হবে। গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশে ধর্ম অবমাননার দণ্ডবিধি বাতিলের প্রস্তাবকেও ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করেন নেতারা।

সমাবেশে হেফাজতের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর লিখিত বক্তব্য পাঠ করেন যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী। বক্তব্যে তিনি সাম্রাজ্যবাদী ষড়যন্ত্র, ভারতীয় আগ্রাসন, এনজিও-চালিত কর্মকাণ্ড ও সরকারবিরোধী নানা ইস্যুতে কঠোর অবস্থান জানান।

তিনি বলেন, হেফাজত একটি ধর্মনিরপেক্ষ, শান্তিপূর্ণ ও ন্যায্য সমাজ ব্যবস্থা গড়ার লক্ষ্যে কাজ করছে যেখানে সকল ধর্মের মানুষের নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা এবং ধর্ম পালনের অধিকার নিশ্চিত থাকবে।

মোনাজাতের মাধ্যমে সমাবেশ শেষ হয়। এতে আরও বক্তব্য রাখেন হেফাজতের বিভিন্ন কেন্দ্রীয় নেতা ও সমর্থিত রাজনৈতিক দলের নেতারা।

Print
Email

সর্বশেষ সংবাদ

তথ্য লুকিয়ে এক সাথে পাঁচটি কোম্পানীতে ফুল টাইম জব করে এবার আদালতের কাঠগড়ায় ইস্ট লন্ডনের এক বাঙালী

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার

সম্পর্কিত খবর