Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

চার দেশের শিক্ষার্থীদের ভিসা দেওয়া বন্ধ করবে যুক্তরাজ্য

ডেস্ক সংবাদ

আফগানিস্তান, ক্যামেরুন, মিয়ানমার ও সুদানসহ চার দেশের শিক্ষার্থীদের ভিসা দেওয়া বন্ধ করবে যুক্তরাজ্য। পাশাপাশি আফগানিস্তানের নাগরিকদের জন্য কর্মী ভিসাও বন্ধ করা হবে দেশটিতে। সম্প্রতি যুক্তরাজ্যে অভিবাসনবিরোধী মনোভাব বৃদ্ধি পাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত আগামী ২৬ মার্চ থেকে কার্যকর হবে বলে জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট দপ্তর।
সরকারের তথ্য অনুযায়ী, ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে এই চার দেশের শিক্ষার্থীদের আশ্রয় আবেদন পাঁচগুণের বেশি বেড়েছে। আফগান কর্মভিসাধারীদের আশ্রয় আবেদন এখন ইস্যুকৃত ভিসার সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।
রয়টার্স জানায়, বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বলেছেন, ‘যুদ্ধ ও নিপীড়ন থেকে পালিয়ে আসা মানুষদের আশ্রয় দিতে ব্রিটেন প্রতিশ্রুতিবদ্ধ। তবে ভিসা ব্যবস্থার অপব্যবহার বরদাশত করা হবে না। এই সিদ্ধান্ত অভূতপূর্ব, তবে ভিসা ব্যবস্থার অপব্যবহার রোধে এটি প্রয়োজনীয়।’
সরকারি হিসাব অনুযায়ী, ২০২১ সালের পর থেকে যুক্তরাজ্যে বৈধ ভিসায় প্রবেশ করে আশ্রয় আবেদন তিন গুণের বেশি বেড়েছে। গত বছর ১ লাখ আবেদনকারীর মধ্যে ৩৯ শতাংশই আগে বৈধ ভিসায় দেশটিতে প্রবেশ করেছিলেন। বর্তমানে তালিকাভুক্ত চার দেশের প্রায় ১৬ হাজার নাগরিক সরকারি খরচে সহায়তা পাচ্ছেন, যার মধ্যে ৬ হাজারের বেশি হোটেলে অবস্থান করছেন। আশ্রয়প্রার্থীদের আবাসন ব্যয় বছরে প্রায় ৪ বিলিয়ন পাউন্ডে পৌঁছেছে। ২০২১ সালের পর থেকে পুনর্বাসন কর্মসূচির আওতায় ৩৭ হাজারের বেশি আফগান নাগরিককে আশ্রয় দিয়েছে যুক্তরাজ্য। গত বছর প্রায় ১ লাখ ৯০ হাজার মানবিক ভিসা ইস্যু করা হয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর