Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

চিকিৎসায় ইতিবাচক সাড়া দিচ্ছেন খালেদা জিয়া

ডেস্ক সংবাদ

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা নিতে সক্ষম হচ্ছেন এবং চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

বুধবার (১০ ডিসেম্বর) রাতে হাসপাতালে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

বিকেলে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি চিকিৎসক দলের সঙ্গে প্রায় এক ঘণ্টা আলোচনা করেন এবং চিকিৎসার সামগ্রিক অগ্রগতি পর্যালোচনা করেন।

ব্রিফিংয়ে ডা. জাহিদ বলেন, “আমরা আশাবাদী যে তাঁর জন্য প্রয়োজনীয় সবধরনের চিকিৎসা নিশ্চিত করা যাবে। ভবিষ্যতে প্রয়োজনে বিদেশে নেওয়ার বিষয়টি বিবেচনায় আসতে পারে, তবে এখনই এ নিয়ে সিদ্ধান্ত বলার সময় আসেনি।”
তিনি সকলকে গুজবে কান না দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।

তিনি আরও জানান, খালেদা জিয়া বর্তমানে সিসিইউতে অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থার আওতায় রয়েছেন। সংকটাপন্ন রোগীদের জন্য প্রয়োজনীয় সবধরনের চিকিৎসা তিনি পাচ্ছেন এবং সেগুলোর প্রতি তিনি ইতিবাচক সাড়া দেখাচ্ছেন।

ডা. জাহিদ বলেন, গত শুক্রবার তাঁকে বিদেশে নেওয়ার প্রস্তুতি নেওয়া হলেও অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটি এবং তাঁর শারীরিক অবস্থা এয়ার অ্যাম্বুলেন্সে ভ্রমণের উপযোগী না থাকায় স্থানান্তর সম্ভব হয়নি।

তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তত্ত্বাবধানে মেডিকেল বোর্ডের সদস্যরা কাজ করছেন। দেশীয় চিকিৎসকদের পাশাপাশি বিদেশি বিশেষজ্ঞরা যুক্ত থাকায় অনেক সময় রাতেই বৈঠক করতে হয়। ডা. জুবাইদা রহমান নিয়মিতভাবে পুরো চিকিৎসা প্রক্রিয়া পর্যবেক্ষণ করছেন।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ফুসফুসের সংক্রমণ বেড়ে গেলে ২৭ নভেম্বর থেকে তাঁকে সিসিইউতে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ‘পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ’—দাবি এসএনপি-র
অবৈধ সাব-লেটিং ও আবাসন জালিয়াতির বিরুদ্ধে কঠোর অভিযান: লন্ডনের অভিজাত এলাকায় ১৩টি কাউন্সিল ফ্ল্যাট জব্দ

eb15c33d09400499ff1c842dc5c0c872Y29udGVudHNlYXJjaGFwaSwxNzk0NjcyMTky-2.86476582
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
2304502470__
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য ‘ভারতে যাওয়ার’ পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস

সম্পর্কিত খবর