Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

চীনে যাচ্ছে বাংলাদেশের আম, ২৮ মে প্রথম চালান রপ্তানি

ডেস্ক সংবাদ

বাংলাদেশ থেকে চীনে আম রপ্তানির সূচনা হতে যাচ্ছে ২৮ মে (বুধবার)। ওইদিন বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিআইপি গেটে প্রথম চালান পাঠানোর একটি আনুষ্ঠানিক আয়োজন হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

এছাড়া কাঁঠাল ও পেয়ারা রপ্তানির প্রস্তুতিও চলছে বলে জানা গেছে। চীনা রাষ্ট্রদূত সম্প্রতি এক বিবৃতিতে জানান, চীনে ইলিশ মাছ রপ্তানির ব্যাপারেও আশাবাদী তারা। চীনা ভোজনরসিকরা বাংলাদেশের ইলিশের স্বাদ পেতে মুখিয়ে আছেন।

চীন-বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে ৩১ মে ঢাকায় আসছেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও। তার নেতৃত্বে ১০০ জনেরও বেশি চীনা বিনিয়োগকারীর একটি বড় দল বাংলাদেশ সফর করবেন। সফরে মন্ত্রী ওয়েনতাও বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে।

চীনা রাষ্ট্রদূতের ভাষায়, এই সফর দুই দেশের মধ্যে উন্মুক্ততা, সহযোগিতা এবং পারস্পরিক উন্নয়নের একটি শক্তিশালী বার্তা বহন করবে।

Print
Email

সর্বশেষ সংবাদ

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দলকে রক্ষায় ইলন মাস্কের ২৭৬ মিলিয়ন ডলার

শাবানা মাহমুদের প্রতি মাইকেল গভের সেই অনুরাগ কি এখনও অমলিন?

সমকামী সাজিয়ে আশ্রয় জালিয়াতি: লন্ডনে গ্রেফতারের পর জামিনে মুক্ত বাংলাদেশি সাজ্জাদ

যুক্তরাষ্ট্রের ৪ রাজ্যে ৬ লাখ মানুষ বিদ্যুৎহীন

রাখে খোদা-মারে কে? মৃত্যুর মুখ থেকে ফিরে আসা পাইক এখন কোথায়?

ইংল্যান্ডে বাঘের খাঁচায় ঢুকে পড়লেন দর্শনার্থী, এরপর যা হলো

সম্পর্কিত খবর