Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

চেলসির সাবেক ইসরাইলি ফুটবলারের বাসায় গ্রেনেড হামলা

ডেস্ক সংবাদ

চেলসির সাবেক ইসরাইলি ফুটবলার ইয়োসি বেনায়ুন সম্প্রতি নিজের বাসায় গ্রেনেড হামলার শিকার হয়েছেন। গত রোববার (৬ এপ্রিল) রাতে তেল আবিবের নিকটবর্তী রামাত হাশারুন এলাকায় তার বাসায় এই হামলা ঘটে। ইংলিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এই তথ্য নিশ্চিত করেছে।

ওয়েস্ট হ্যামের হয়ে এফএ কাপের রানার্সআপ এবং চেলসির হয়ে ইউরোপা লিগ জেতা ৪৪ বছর বয়সী বেনায়ুন তার পরিবারের সঙ্গে বাসায় ছিলেন যখন এই হামলা ঘটে। একটি মোটরবাইক করে এক ব্যক্তি এসে বেনায়ুনের বাসার দরজা দিয়ে গ্রেনেডটি ছুঁড়ে মারে। মেইল অনলাইন জানায়, রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

এই ঘটনায় বেনায়ুন ও তার পরিবারের কেউই হতাহত হয়নি। গ্রেনেডটি বিস্ফোরিত হওয়ার পর বেনায়ুন প্রথমে ভেবেছিলেন যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে। তবে পরবর্তীতে তিনি বুঝতে পারেন যে এটি একটি গ্রেনেড। এ ঘটনায় বেনায়ুনের বাসায় ক্ষয়ক্ষতি হয়েছে, তবে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভিয়ে দেন। স্থানীয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

বেনায়ুন ধারণা করছেন যে, অপরাধীরা ভুল করে তার বাসায় হামলা করেছে। ১০১ ম্যাচে ইসরায়েলের প্রতিনিধিত্ব করা এই সাবেক ফুটবলার বলেন, “এটি নিশ্চয়ই একটি ভুল ছিল। গ্রেনেডটি আমার বাসার দিকে লক্ষ্য করে ছোড়া হয়নি, এতে আমার কোনো সন্দেহ নেই। প্রথমে আমি ভেবেছিলাম গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে, তাই ফায়ার সার্ভিসে খবর দিই। পুলিশ এসে গ্রেনেডের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার পর আমরা আসল ঘটনা বুঝতে পারি।”

ইসরায়েলের এই সাবেক ফুটবলার ইংল্যান্ডে ৯ বছর কাটিয়েছেন এবং এই সময়ে তিনি ওয়েস্ট হ্যাম, চেলসি ছাড়াও লিভারপুল, আর্সেনাল এবং কুইন্স পার্ক রেঞ্জার্সের মতো ক্লাবে খেলেছেন। চেলসির হয়ে ইউরোপা লিগ জয়ী বেনায়ুন এখনো স্মরণীয়।

Print
Email

সর্বশেষ সংবাদ

ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ‘পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ’—দাবি এসএনপি-র
অবৈধ সাব-লেটিং ও আবাসন জালিয়াতির বিরুদ্ধে কঠোর অভিযান: লন্ডনের অভিজাত এলাকায় ১৩টি কাউন্সিল ফ্ল্যাট জব্দ

eb15c33d09400499ff1c842dc5c0c872Y29udGVudHNlYXJjaGFwaSwxNzk0NjcyMTky-2.86476582
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
2304502470__
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য ‘ভারতে যাওয়ার’ পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস

সম্পর্কিত খবর