Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার ব্যাপারে সিমন্স আত্মবিশ্বাসী

ডেস্ক সংবাদ

আইসিসি টুর্নামেন্টগুলোতে বাংলাদেশের যে অতীত, তাতে খুব বেশি আশাবাদী হওয়ার সুযোগ নেই, সাম্প্রতিক সময়ে তো নয়ই। বাংলাদেশের সেরা সাফল্য আইসিসি চ্যাস্পিয়ন্স ট্রফির সেমিতে খেলা, সেটাও ২০১৭ সালে। আর সাম্প্রতিক সময়ে সফলতার গ্রাফ নিম্নমুখীই।
আরও একটা আইসিসি টুর্নামেন্ট দুয়ারে দাঁড়িয়ে—১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তানে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। এই আসরে বাংলাদেশ ভালো করবে বলেই বিশ্বাস অন্তর্বর্তীকালীন কোচ ফিল সিমন্সের, তিনি তো শিরোপা জেতার ব্যাপারেই আত্মবিশ্বাসী।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে সামনে রেখে মিরপুরে চলছে ক্রিকেটারদের অনুশীলন। সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সিমন্স। এই ওয়েস্ট ইন্ডিয়ান বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করার সম্ভাবনা আছে। আমরা সেরা ক্রিকেট খেলতে পারলে কোনো কিছুই অসম্ভব নয়। ট্রফি জেতার ব্যাপারে বিশ্বাস না থাকলে এখানে থাকতাম না।’
ট্রফি জেতার ব্যাপারে আশাবাদী হলেও বাংলাদেশের সেরা প্রস্তুতি হচ্ছে না বলে মনে করেন সিমন্স। তিনি বলেন, ‘আমি একমত যে সেরা প্রস্তুতি হচ্ছে না চ্যাম্পিয়ন্স ট্রফির আগে। তবে আমরা সাদা বলের ক্রিকেটের সাথে ছিলাম। প্রস্তুতি নেব এখন। ৬ দিনের প্রস্তুতি ক্যাম্প আছে।’
গত অক্টোবরে চন্ডিকা হাথুরুসিংহে বরখাস্ত হওয়ার পর বাংলাদেশের দায়িত্ব পেয়েছিলেন সিমন্স। তার সঙ্গে বিসিবির চুক্তি হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। এরপর ভবিষ্যৎ কী, সেটা সিমন্স নিজেও জানেন না। চুক্তি বাড়লে বাড়তেও পারে তার। তিনি বলেন, ‘আমি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত আছি। এরপর কী হবে এখনই বলতে পারছি না।’

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর