Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ছিনতাই রুখতে গিয়ে পুলিশ কর্মকর্তা আহত

ডেস্ক সংবাদ

রাজধানীতে ছিনতাই রোধ করতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। মঙ্গলবার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে কারওয়ান বাজারের সোনারগাঁও ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

আহত কর্মকর্তা মো. সুমন রেজা, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রটেকশন বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (বঙ্গভবন নিরাপত্তা) হিসেবে দায়িত্ব পালন করছেন।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, ঘটনাস্থলে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট রেজা-ই-আলম দস্তগীর একটি ছুরি হাতে ছিনতাইকারীকে দেখে আটকানোর চেষ্টা করেন। পালাতে থাকা ওই ছিনতাইকারীকে আটকাতে এগিয়ে আসেন এডিসি সুমন রেজা। তখন ছিনতাইকারী তার হাতে থাকা ছুরি দিয়ে সুমন রেজার ডান হাতে আঘাত করে পালিয়ে যায়। এতে তার ডান হাতের মধ্যমাংশে গভীরভাবে কেটে যায়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শহরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে রুখে দাঁড়িয়েছেন মো. সুমন রেজা। তার এই সাহসিকতা পুলিশ বাহিনীর জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

Print
Email

সর্বশেষ সংবাদ

‘আমার করের টাকা যায় কোথায়?’: এনএইচএসের স্বাস্থ্যসেবা নিয়ে প্রশ্ন তুললেন লন্ডনের মোহাম্মদ মোস্তাফিজুর রহমান

‘ঘামের ডলার, আগামীর পুঁজি’: প্রবাসী সঞ্চয়কে জাতীয় বিনিয়োগে রূপান্তরের আহ্বান

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প

গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা

নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?

গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির

সম্পর্কিত খবর