Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

জগন্নাথপুর প্রবাসী সংঘের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

ডেস্ক সংবাদ

স্থানীয় গ্র্যান্ড ভেন্যু ব্যাঙ্কুয়েটিং হলে মঙ্গলবার জগন্নাথপুর উপজেলা প্রবাসী সংঘের উদ্যোগে একটি বর্ণাঢ্য ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব ফজলুল হক, এবং সঞ্চালনা করেন দেওয়ান মহসিন উদ্দিন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা লিয়াকত আলী।

অনুষ্ঠানে স্থানীয় সরকার ও প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ছিলেন ওল্ডহ্যাম কাউন্সিলের মেয়র কাউন্সিলর এডি মুর, টেমসাইড কাউন্সিলের মেয়র কাউন্সিলর শিবলী আলম, ওয়ারিংটন কাউন্সিলের মেয়র কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন এবং ব্রিটিশ-বাংলাদেশি সাবেক হাইকমিশনার আনোয়ার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওল্ডহ্যাম কাউন্সিলের ডেপুটি লিডার কাউন্সিলর আব্দুল জব্বার, ওয়ারিংটন কাউন্সিলের ডেপুটি মেয়র, বিভিন্ন মেয়রের কনসোর্ট এবং ম্যানচেস্টারস্থ বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনের প্রতিনিধি সাজ্জাদ হোসেন।

অনুষ্ঠানে কমিউনিটি নেতৃবৃন্দ ও সুধীজনও উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ছিলেন সৈয়দ মুজিবুর রহমান, নাজমুল ইসলাম, কাউন্সিলর আব্দুল মালিক, কাউন্সিলর মন্তাজ আলী আজাদ, সেতু চৌধুরী, সুহেল মিয়া, শাহজাহান আহমেদ এবং অন্যান্য প্রবাসী সংগঠনের নেতৃবৃন্দ।

জগন্নাথপুর উপজেলা প্রবাসী সংঘের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র উপদেষ্টা, সহ-সভাপতি ও সম্পাদকমণ্ডলীর সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি মিডিয়ায় কভার করেছেন চ্যানেল এস, PBTV, আই ওয়ান টিভি এবং এনটিভি।

ইফতার মাহফিলের সমাপ্তিতে মাওলানা লিয়াকত আলী বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দরুদ ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন। এরপর অতিথিবৃন্দ ও সদস্যরা ইফতারের মাধ্যমে অনুষ্ঠান সফলভাবে সমাপ্ত করেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

‘আমার করের টাকা যায় কোথায়?’: এনএইচএসের স্বাস্থ্যসেবা নিয়ে প্রশ্ন তুললেন লন্ডনের মোহাম্মদ মোস্তাফিজুর রহমান

‘ঘামের ডলার, আগামীর পুঁজি’: প্রবাসী সঞ্চয়কে জাতীয় বিনিয়োগে রূপান্তরের আহ্বান
‘ঘামের ডলার, আগামীর পুঁজি’: প্রবাসী সঞ্চয়কে জাতীয় বিনিয়োগে রূপান্তরের আহ্বান
‘ঘামের ডলার, আগামীর পুঁজি’: প্রবাসী সঞ্চয়কে জাতীয় বিনিয়োগে রূপান্তরের আহ্বান
UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির

সম্পর্কিত খবর