Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

জাঙ্গুর সেঞ্চুরিতে ধবলধোলাই বাংলাদেশ

ডেস্ক সংবাদ

সেন্ট কিটসে টানা তিন ম্যাচে ফিফটি পেলেন মাহমুদউল্লাহ। এই ম্যাচেও ৬৩ বলে উপহার দিযলেন অপরাজিত ৮৪ রান। কিন্তু ম্যাচ শেষে সেই মাহমুদউল্লাহ ম্লান হয়ে গেলেন ওয়েস্ট ইন্ডিজের আমির জাঙ্গুর কাছে। অভিষেকেই বাঁহাতি এই ব্যাটসম্যানের ঝোড়ো সেঞ্চুরি ওয়েস্ট ইন্ডিজকে এনে দিয়েছে স্মরণীয় এক জয়। বাংলাদেশ হয়েছে ধবলধোলাইয়ের (০-৩) শিকার।
বাংলাদেশের ৩২২ রান তাড়া করতে নেমে একসময় উইন্ডিজ ২৩৪ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে। ততোক্ষণে কিসি কার্টি ফিরে গেছেন প্যাভিলিয়নে। তাকে ৫ রানের জন্য সেঞ্চুরিবঞ্চিত করার পর লেগ স্পিনার রিশাদ রিটার্ন ক্যাচে ফেরান রোস্টন চেজকে। তখন মনে হচ্ছিল, বাংলাদেশ ম্যাচটি জিততে পারে।
কিন্তু এরপর অবিচ্ছিন্ন এক জুটি বেঁধে দলকে জয়ের বন্দরে নিয়ে যায় ক্যারিবীয় দুই ব্যাটার। ৮৩ বলে জাঙ্গুর অপরাজিত ১০৪ রানের সঙ্গে গুড়াকেশ মোতির ক্যামিও ৪৪ রানের সুবাদে বাংলাদেশের দেয়া ৩২২ রানের লক্ষ্য ৪ উইকেট ও ২৫ বল হাতে রেখে টপকে যায় উন্ডিজ। এই মাঠে ওয়ানডেতে এটা সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড। সব মিলিয়ে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে কোনো দলের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে এই জয়।
এর আগে, টস হেরে ক্যারিবিয়ানদের বিপক্ষে রিয়াদ-জাকেরের ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ পায় বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩২১ রান তোলে টাইগাররা।
ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। দলীয় ৯ রানে ২ উইকেট হারিয়ে বিপাকে পড়ে তারা। শুন্য রানেই তানজিদ তামিম ও লিটন দাসকে ফেরান আলজারি জোসেফ। পরে ক্যারিয়ারের ১৩তম অর্ধশতক হাঁকান ওপেনার সৌম্য সরকার। সিরিজে নিজের দ্বিতীয় ফিফটি করেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজও। দুজনে মিলে স্কোরবোর্ডে যুক্ত করেন ১৩৬ রান। তবে ব্যক্তিগত ৭৩ রান করা সৌম্যকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মোতি। আর ৭৭ রানে সাজঘরের পথ দেখেন মিরাজ। এদিন ব্যাট হাতে ব্যর্থ হন আফিফ হোসেন।
তবে ষষ্ঠ উইকেটে জাকের আলীর সঙ্গে মাহমুদউল্লাহর জুটিতে বড় সংগ্রহের দিকে এগুতে থাকে বাংলাদেশ। প্রথম দুই ওয়ানডের মতো শেষ ম্যাচেও ফিফটি করেন মাহমুদউল্লাহ। ৭ চার, ৪ ছক্কায় ৬৩ বলে উপহার দেন ৮৪ রান। ক্যারিয়ারের প্রথম ফিফটির দেখা পান জাকের আলী। ৫ চার, ২ ছক্কায় ৫৭ বলে ৬২ রানে অপরাজিত থাকেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

তথ্য লুকিয়ে এক সাথে পাঁচটি কোম্পানীতে ফুল টাইম জব করে এবার আদালতের কাঠগড়ায় ইস্ট লন্ডনের এক বাঙালী

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার

সম্পর্কিত খবর