Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

জাতীয় মাসিক স্বাস্থ্যবিধি কৌশলপত্র বাস্তবায়ন কর্মশালা অনুষ্ঠিত

ডেস্ক সংবাদ

সিলেটে ‘জাতীয় মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা কৌশলপত্র বাস্তবায়নের উদ্দেশ্যে আর্থিক প্রাক্কলনসহ কর্মপরিকল্পনা-২০২৫’ বাস্তবায়ন ও অবহিতকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের আয়োজনকৃত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী। সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের পলিসি সাপোর্ট অধিশাখার যুগ্ম সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার।
বিভাগীয় কমিশনার প্রধান অতিথির বক্তব্যে বলেন, নারীদের স্বাস্থ্য সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করতে মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৌশলপত্র বাস্তবায়নের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র এবং জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এবং নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে। তিনি সংশ্লিষ্ট সকল দপ্তর ও সংস্থাকে সমন্বিতভাবে কর্মপরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানান।
তিনি আরও বলেন, মেয়েরা অনেক সময় নিজেদের সমস্যার কথা পরিবারের সদস্যদের কাছে খুলে বলতে পারেন না, ফলে শারীরিক ও মানসিক সমস্যায় ভোগেন। তাই তাদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ তৈরি করা সবার দায়িত্ব। সমাজে অন্যান্য মৌলিক অধিকারের পাশাপাশি মেয়েদের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
সভাপতির বক্তব্যে যুগ্ম সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার বলেন, জাতীয় পর্যায়ে গৃহীত এই কর্মপরিকল্পনা বাস্তবায়নে স্থানীয় প্রশাসন, সিটি কর্পোরেশন এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। আর্থিক প্রাক্কলনসহ পরিকল্পিত কার্যক্রম বাস্তবায়িত হলে মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনায় টেকসই অগ্রগতি সম্ভব হবে। তিনি উল্লেখ করেন, বিষয়টি কিশোরী ও নারীর স্বাস্থ্য, মর্যাদা এবং মানবাধিকারের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।
কর্মশালায় সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, স্বাস্থ্যকর্মী, সিটি কর্পোরেশনের প্রতিনিধি এবং অন্যান্য অংশীজনরা অংশগ্রহণ করেন। তারা কৌশলপত্র বাস্তবায়নের বিভিন্ন দিক, চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে মতামত প্রদান করেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর