Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

জানাজার নামাজ জুতা খুলে নাকি জুতার ওপর দাঁড়িয়ে পড়বে?

ডেস্ক সংবাদ

ইসলাম জীবন ও মৃত্যুর প্রতিটি পর্যায়ে শৃঙ্খলা আর পবিত্রতার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেছে। একজন মুসলিম ইন্তেকালের পর তার জানাজার আনুষ্ঠানিকতা সঠিকভাবে সম্পাদন করা সুন্নাহ। এর মধ্যে জানাজার নামাজ বিশেষভাবে উল্লেখযোগ্য।
মৃত্যু অবশ্যম্ভাবী। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন,
প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। (সুরা আলে ইমরান ১৮৫)
অনেকে জানতে চান, জানাজার নামাজ জুতা খোলে নাকি জুতার ওপরে দাঁড়িয়ে পড়বে?
এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, জায়গা পাক হওয়া জানাজা নামাজের জন্যও শর্ত। যিনি জানাজার নামাজ পড়ছেন তার জুতা ও পায়ের নিচের মাটি উভয়টি যদি পবিত্র হয় তবে জুতা পরেও জানাজা নামাজ পড়া জায়েজ আছে।
স্থান পবিত্র হলে জুতা খুলেও দাঁড়াতে পারবে। আর দাঁড়ানোর স্থান অথবা জুতার নিচে অপবিত্র হওয়ার আশঙ্কা থাকলে জুতা খুলে তার উপর দাঁড়িয়ে নামাজ পড়বে। কেননা জুতার উপর অংশ সাধারণত পাকই থাকে।
উল্লেখ্য, জুতার নিচের অংশ যেহেতু অপবিত্র হওয়ার আশঙ্কাই বেশি তাই মসজিদের বাইরে জানাজার নামাজ পড়লে জুতা পায়ে দিয়ে নামাজ না পড়াই উচিত। এক্ষেত্রে সতর্কতা হল, জুতা খুলে তার উপর দাঁড়ানো। (আলবাহরুর রায়েক ১/২৬৮; ফাতাওয়া হিন্দিয়া ১/৬২)

Print
Email

সর্বশেষ সংবাদ

জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডনে সম্পন্ন হলো ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬
জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডনে সম্পন্ন হলো ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬
জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডনে সম্পন্ন হলো ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ‘পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ’—দাবি এসএনপি-র
অবৈধ সাব-লেটিং ও আবাসন জালিয়াতির বিরুদ্ধে কঠোর অভিযান: লন্ডনের অভিজাত এলাকায় ১৩টি কাউন্সিল ফ্ল্যাট জব্দ

eb15c33d09400499ff1c842dc5c0c872Y29udGVudHNlYXJjaGFwaSwxNzk0NjcyMTky-2.86476582
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
2304502470__
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা

সম্পর্কিত খবর