Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

জাপানে দীর্ঘস্থায়ী হতে পারে সুনামি সতর্কতা

ডেস্ক সংবাদ

রাশিয়ায় সংঘটিত ৮.৮ মাত্রার ভূমিকম্পের প্রভাবে প্রশান্ত মহাসাগরীয় এলাকায় সৃষ্ট সুনামি পরিস্থিতি ২৪ ঘণ্টার বেশি সময় স্থায়ী হতে পারে বলে সতর্ক করেছে জাপান। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, জাপানের আবহাওয়া দপ্তর সুনামি নিয়ে দীর্ঘস্থায়ী সতর্কতার এই ঘোষণা দিয়েছে।

আবহাওয়া বিভাগ এক বিবৃতিতে জানায়, ভূমিকম্পের পর এখনও সুনামির ঢেউ পর্যবেক্ষণ করা যাচ্ছে এবং এতে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। হঠাৎ করে আবারও সুনামি আঘাত হানতে পারে বলে সতর্ক করা হয়েছে। নিরাপদ না হওয়া পর্যন্ত সবাইকে নিরাপদ স্থানে থাকার আহ্বান জানানো হয়েছে।

সরকারি বিবৃতিতে আরও বলা হয়, সুনামি যদি উচ্চ জোয়ারের সঙ্গে সংঘর্ষে আসে, তাহলে পানির উচ্চতা আরও বেড়ে যেতে পারে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলবে।

জাপানের আবহাওয়া দপ্তরের এক মুখপাত্র সিএনএনকে বলেন, “রাশিয়ায় যে মাত্রার ভূমিকম্প হয়েছে, তার ভিত্তিতে আমরা আশঙ্কা করছি সুনামি পরিস্থিতি ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে চলতে পারে। বিশেষত, জোয়ারের সময় এটি আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে।”

উল্লেখ্য, বুধবার ভোরে রাশিয়ায় ঘটে ৮.৮ মাত্রার ভূমিকম্প। এর কিছু সময় পর ৬.৯ মাত্রার একটি আফটারশকও অনুভূত হয়। এই ভূমিকম্পের জেরে জাপানের হোক্কাইডো দ্বীপে প্রায় ৪ মিটার (১২ ফুট) উচ্চতার সুনামি ঢেউ আছড়ে পড়ে। এর ফলে উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করে খালি করা হয় সৈকত।

Print
Email

সর্বশেষ সংবাদ

গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।
গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।
গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।
সিলেটের বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের শেষ নির্বাচনী শেষ জনসভা অনুষ্ঠিত

তথ্য লুকিয়ে এক সাথে পাঁচটি কোম্পানীতে ফুল টাইম জব করে এবার আদালতের কাঠগড়ায় ইস্ট লন্ডনের এক বাঙালী

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি

সম্পর্কিত খবর