Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

জার্মানিতে ছুরি হামলায় শিশুসহ নিহত ২

ডেস্ক সংবাদ

জার্মানির আশাফেনবুর্গের কিন্ডারগার্টেনের শিশুদের ওপর ছুরি হামলায় দু’জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও তিন জন। হামলাকারী দেশটিতে রাজনৈতিক আশ্রয়লাভে ব্যর্থ আফগান অভিবাসী বলে জানিয়েছে পুলিশ।
আবারও ছুরি হামলার ঘটনায় স্তব্ধ জার্মানি। স্থানীয় সময় বুধবার (২২ জানুয়ারি) ঠিক দুপুরের কিছু সময় আগে জার্মানির বায়ার্ন অঙ্গরাজ্যের আশাফেনবুর্গের কিন্ডারগার্টেনের শিশুদের ওপর হামলা চালায় এক আফগান অভিবাসী। হামলায় ঘটনাস্থলেই দুই বছর বয়সি এক শিশু এবং ৪১ বছর বয়সি এক ব্যক্তি নিহত হন। আহত হন বেশ কয়েকজন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৫ শিশুসহ দুই শিক্ষক স্থানীয় শোয়েনটাল পার্কের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ ছুরি হামলা চালায় আফগান ওই অভিবাসী। এসময় হামলা থেকে শিশুদের বাঁচাতে এক পথচারী এগিয়ে এলে তার ওপরও ছুরি দিয়ে হামলা করে ২৮ বছর বয়সি হামলাকারী। এসময় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
হামলার পরপরই পালানোর চেষ্টাকালে স্থানীয় জনতা ও পুলিশ তাকে ধরে ফেলে। উদ্ধার করে হামলায় ব্যবহৃত ধারালো অস্ত্র। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
তদন্তকারী কর্মকর্তা জানান, হামলাকারী আফগান ওই অভিবাসী ২০২২ সালে বুলগেরিয়া হয়ে জার্মানিতে প্রবেশ করে। পরে জার্মানিতে রাজনৈতিক আশ্রয়লাভে ব্যর্থ হওয়ার পর নিজ দেশে ফিরে যাওয়ার আবেদন করে।
হামলাকারীর বিরুদ্ধে আরও তিনবার সহিংস ঘটনায় জড়ানোর অভিযোগে রয়েছে বলে জানান পুলিশের কর্মকর্তারা। তবে তার মানসিক সমস্যার পাশাপাশি কোনো সশস্ত্র দলের সঙ্গে সম্পৃক্ততা আছে কি না, তা খতিয়ে দেখার কথাও জানান তারা।
ছুরি হামলায় হতাহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানানোর পাশাপাশি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন চ্যান্সেলর ওলাফ শলজ।

Print
Email

সর্বশেষ সংবাদ

ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ‘পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ’—দাবি এসএনপি-র
অবৈধ সাব-লেটিং ও আবাসন জালিয়াতির বিরুদ্ধে কঠোর অভিযান: লন্ডনের অভিজাত এলাকায় ১৩টি কাউন্সিল ফ্ল্যাট জব্দ

eb15c33d09400499ff1c842dc5c0c872Y29udGVudHNlYXJjaGFwaSwxNzk0NjcyMTky-2.86476582
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
2304502470__
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য ‘ভারতে যাওয়ার’ পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস

সম্পর্কিত খবর