Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

জুলাই-আগস্টের সহিংসতা: মানবাধিকার লঙ্ঘনের বিচার চেয়ে আইসিসিতে যাওয়ার আহ্বান অ্যামনেস্টির

ডেস্ক সংবাদ

বাংলাদেশে ২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) পাঠানোর বিষয়ে আন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

বুধবার, ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনের পর অ্যামনেস্টি এই আহ্বান জানায়। ফাঁস হওয়া একটি অডিও বিশ্লেষণ করে প্রতিবেদনে দাবি করা হয়, ওই সময়ের আন্দোলন দমনে গুলির নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া শাখা এক বিবৃতিতে জানায়, বিবিসির প্রকাশিত অডিও বিশ্লেষণ নতুন তথ্য সামনে এনেছে। এতে আরও বলা হয়, জাতিসংঘের ২০২৫ সালের ফেব্রুয়ারির প্রতিবেদনে দাবি করা হয়, ওই সময়কার সহিংসতায় প্রায় ১,৪০০ মানুষ নিহত হন, যাদের অধিকাংশই নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারান।

বিবৃতিতে অ্যামনেস্টি জানায়, এসব ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি আন্তর্জাতিক মানদণ্ডে, মৃত্যুদণ্ডবিহীন বিচার নিশ্চিত করতে হবে। সহিংসতায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত— এমন ব্যক্তি যেই হোন না কেন, তাদের জবাবদিহির আওতায় আনতে হবে।

সংস্থাটি জাতিসংঘের সুপারিশের ভিত্তিতে রোম সনদের ১৪ অনুচ্ছেদ অনুযায়ী ঘটনাগুলো আন্তর্জাতিক অপরাধ আদালতে রেফার করার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোরালো আহ্বান জানায়।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর