Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

জ্বালানি তেল পেতে লাগবে ডিসির ‘বিশেষ কার্ড’

ডেস্ক সংবাদ

ঠাকুরগাঁও–এ জ্বালানি তেল সরবরাহে শৃঙ্খলা ফেরাতে নতুন নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন। এখন থেকে জেলা প্রশাসকের (ডিসি) বিশেষ কার্ড ছাড়া ডিজেলসহ জ্বালানি তেল সংগ্রহ করা যাবে না।

শনিবার (২৮ মার্চ) জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ নির্দেশনা দেওয়া হয়। জ্বালানি সংকট ও ভোগান্তি কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ফিলিং স্টেশন ও অনুমোদিত ডিলার ছাড়া খোলা বাজারে জ্বালানি তেল কেনাবেচা সম্পূর্ণ নিষিদ্ধ। প্রতিটি স্টেশনকে প্রতিদিন তেল বিক্রির আগে মজুতের তথ্য প্রকাশ করতে হবে। এছাড়া বোতল, ড্রাম বা কন্টেইনারে তেল বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।

তবে সেচ কাজে ব্যবহারের জন্য জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমোদিত বিশেষ কার্ডের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ তেল সংগ্রহ করা যাবে।

সব ধরনের যানবাহনের ক্ষেত্রে জ্বালানি নিতে বৈধ কাগজপত্র—ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও ট্যাক্স টোকেন সঙ্গে রাখা বাধ্যতামূলক করা হয়েছে। প্রয়োজন হলে তা প্রদর্শন করতে হবে।

মোটরসাইকেলের জন্য নির্ধারিত সময় সকাল ৯টা থেকে বিকেল ৬টা পর্যন্ত। এই সময়ের বাইরে মোটরসাইকেলে জ্বালানি সরবরাহ বন্ধ থাকবে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ফিলিং স্টেশন ও ডিলার পয়েন্টে শৃঙ্খলা বজায় রাখতে নির্দিষ্ট লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে হবে।

এ বিষয়ে জেলা প্রশাসক ইসরাত ফারজানা বলেন, সাধারণ মানুষের ভোগান্তি কমানো এবং জ্বালানি সরবরাহে স্বচ্ছতা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর