Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

ডেলিভারি অ্যাপকে ফাঁকি দিয়ে ২ বছরে ২৯ লাখ টাকার খাবার খেলেন যুবক

ডেস্ক সংবাদ

জাপানের নাগোয়া শহরে ৩৮ বছর বয়সী তাকুয়া হিগাশিমোতো নামের এক যুবক দুই বছরে প্রায় ১ হাজারের বেশি খাবার বিনামূল্যে অর্ডার করেছেন। তিনি জাপানের জনপ্রিয় ফুড ডেলিভারি অ্যাপ ‘ডেমায়ে-ক্যান’ (Demae-can)-এর অর্ডার বাতিল নীতির ফাঁকফোকর ব্যবহার করে এই প্রতারণা চালান।

তাকুয়া নিয়মিত ‘কনট্যাক্টলেস ডেলিভারি’ বা যোগাযোগবিহীন ডেলিভারির অপশন বেছে নিতেন। খাবার পৌঁছে যাওয়ার পরও তিনি দাবি করতেন, অর্ডার পাননি। কোম্পানি নীতিমালা অনুযায়ী তাকে রিফান্ড দেওয়া হতো, আর এতে তিনি বিনামূল্যে খাবার পান।

তদন্তে জানা গেছে, প্রতারণার জন্য তিনি ভুয়া নাম, ঠিকানা ও ১২৪টি ভিন্ন একাউন্ট ব্যবহার করেছিলেন। প্রতিটি একাউন্ট তিনি প্রিপেইড কার্ডের মাধ্যমে খুলতেন এবং কিছুদিন পর বাতিল করে দিতেন। এই কৌশলে তিনি প্রায় ২৪ হাজার মার্কিন ডলার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ লাখ টাকা মূল্যের খাবার বিনা খরচে সংগ্রহ করতে সক্ষম হন।

গত ৩০ জুলাই তাকুয়া একই কৌশলে আরও একাধিক খাবারের অর্ডার দেন এবং রিফান্ড পান। পরে জাপান পুলিশ তার প্রতারণা শনাক্ত করে গ্রেপ্তার করে। তদন্তের সময় তিনি স্বীকারোক্তি দিয়েছেন, দীর্ঘ সময় বেকার থাকার কারণে প্রথমে কৌতূহলবশত চেষ্টা করেছিলেন, কিন্তু বিনামূল্যে খাবার পাওয়ার পরে আর নিজেকে আটকাতে পারেননি। বর্তমানে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর