Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ড. ইউনূসকে বই ও কলম উপহার দিলেন তারেক রহমান

ডেস্ক সংবাদ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে আলোচিত বৈঠকটি যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ জুন) স্থানীয় সময় সকাল ৯টা (বাংলাদেশ সময় দুপুর ২টা) লন্ডনের ডরচেস্টার হোটেলে এই বৈঠক শুরু হয় এবং চলে সাড়ে ১০টা পর্যন্ত।

বৈঠক শেষে ড. ইউনূসকে দুটি বই ও একটি কলম উপহার দেন তারেক রহমান। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগমাধ্যমে এই উপহারগুলোর ছবি প্রকাশ করেছেন।

উপহারের বই দুটি হলো:

  1. ‘No One is Too Small to Make a Difference’ – পরিবেশ আন্দোলনের প্রতীক সুইডিশ তরুণী গ্রেটা থুনবার্গের লেখা এই বইটিতে জলবায়ু নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে দেওয়া তার প্রভাবশালী বক্তৃতাগুলো সংকলিত।

  2. ‘Nature Matters: Vital Poems from the Global Majority’ – এই কবিতাসংগ্রহে বিশ্বজুড়ে বিভিন্ন জাতি ও সংস্কৃতির পরিবেশ ও প্রকৃতিনির্ভর কবিতা স্থান পেয়েছে।

বৈঠক শেষে তারেক রহমান হোটেল ত্যাগ করেন। উপহারগুলোর মধ্য দিয়ে পরিবেশ ও বৈশ্বিক দায়িত্ববোধের প্রতি তার গুরুত্ব তুলে ধরেছেন বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।

Print
Email

সর্বশেষ সংবাদ

তথ্য লুকিয়ে এক সাথে পাঁচটি কোম্পানীতে ফুল টাইম জব করে এবার আদালতের কাঠগড়ায় ইস্ট লন্ডনের এক বাঙালী

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ

লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি

লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর

নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার

সম্পর্কিত খবর