Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডেস্ক সংবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ মিনার সংলগ্ন গণিত ভবন এলাকায় গাছ থেকে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত মরদেহ (৫০) উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বুধবার (২২ জানুয়ারি) সকাল ১০টার দিকে পথচারীরা গাছের ডালে একটি ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। তাৎক্ষণিকভাবে তারা পুলিশ ও প্রক্টরিয়াল টিমকে জানান। তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুদ্দিন আহমদ বলেন, ‘সকালে আমরা জানতে পারি, জিমনেশিয়াম এলাকায় গাছে একজনের মরদেহ ঝুলে আছে। পরে আমরা পুলিশকে জানালে তারা ফায়ার সার্ভিসের সাহায্যে লাশ নামিয়ে মর্গে পাঠায়। মৃত্যুর কারণ জানতে লাশের পোস্টমর্টেম করা হবে। এখানে আমাদের কোনো কাজ নেই। তবুও ওসিকে বলেছি, পোস্টমর্টেমের রিপোর্ট ও নিহতের নাম-পরিচয় আমাদের জানিয়ে রাখতে।’
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) শেখ হাদিউজ্জামান জানান, সকাল পৌনে ৯টার দিকে তার খবর পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের বিপরীত পাশে ফুটপাতে একটি মেহগনি গাছের চূড়ায় গলায় ফাঁস লাগানো এক ব্যক্তির মরদেহ ঝুলছে। তাৎক্ষণিক সেখানে গিয়ে গাছ থেকে মরদেহটি নিচে নামানো হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর খালিদ বলেন, ‘কিছুক্ষণ আগে লাশটি ফায়ার সার্ভিসের সহায়তায় গাছ থেকে নামানো হয়েছে। আপাতত লাশটি মর্গে পোস্টমর্টেমের জন্য নেওয়া হয়েছে।’

Print
Email

সর্বশেষ সংবাদ

গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।
গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।
গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।
সিলেটের বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের শেষ নির্বাচনী শেষ জনসভা অনুষ্ঠিত

তথ্য লুকিয়ে এক সাথে পাঁচটি কোম্পানীতে ফুল টাইম জব করে এবার আদালতের কাঠগড়ায় ইস্ট লন্ডনের এক বাঙালী

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি

সম্পর্কিত খবর