Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

তিলপাড়ায় সাবিনা খানের ঘরোয়া সভায় কমর উদ্দিনকে স্মরণ ও ৩১ দফা প্রচার

ডেস্ক সংবাদ

বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের নলগ্রামে কমর কন্যা ও বিএনপির নেত্রী সাবিনা খানের সাথে এক ঘরোয়া মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি বাড়িতে আয়োজিত এ সভায় ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।

সভা শুরুতেই উপস্থিত সকলে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন সাবিনা খানের প্রয়াত বাবা ও এলাকার প্রিয় রাজনৈতিক নেতা কমর উদ্দিনকে। তার রাজনৈতিক জীবন, ত্যাগ ও দলীয় অবদান নিয়ে আলোচনা হয়। কমর উদ্দিনের স্মৃতিচারণে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় পুরো অনুষ্ঠানে।

অনুষ্ঠানে বিএনপির পক্ষ থেকে রাষ্ট্র সংস্কারের ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেটও বিতরণ করা হয় নেতাকর্মীদের মাঝে। তৃণমূল পর্যায়ে এ কর্মসূচি ছড়িয়ে দিতে সবাইকে আহ্বান জানানো হয়।

সভায় ইউনিয়ন বিএনপির সভাপতি বলেন, “আমরা ধানের শীষের জন্য, দলের জন্য মাঠে থাকবো। যিনি দলের কান্ডারী হবেন, তার সঙ্গেই আমরা একতাবদ্ধ হয়ে কাজ করবো।”

সাবিনা খান তার বক্তব্যে বলেন, “আমার বাবা কমর উদ্দিন যে স্বপ্ন নিয়ে রাজনীতি করতেন, তা এখনো পূর্ণ হয়নি। তার অসম্পূর্ণ কাজ আমি সম্পূর্ণ করতে চাই। আপনাদের সবার সহযোগিতা ও ভালোবাসা ছাড়া তা সম্ভব নয়।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড নেতৃবৃন্দ, ছাত্রদল-যুবদলের কর্মীরা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভার শেষে সবাই ধানের শীষের পক্ষে কাজ করার অঙ্গীকার করেন এবং দোয়া-মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর