Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

দুধ দিয়ে গোসল করেও শেষ রক্ষা হলো না: আ.লীগ নেতা মাসুদ কারাগারে

ডেস্ক সংবাদ

দুধ দিয়ে ‘পবিত্র’ হওয়ার নাটকীয় প্রচেষ্টা করেছিলেন, দল থেকেও পদত্যাগ করেন সংবাদ সম্মেলন করে। কিন্তু শেষ পর্যন্ত আইনের হাত থেকে রেহাই পেলেন না কুমিল্লার দেবিদ্বারের বিতর্কিত ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাবেক নেতা কামরুজ্জামান মাসুদ।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে কুমিল্লা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। তবে বিচারক মোহাম্মদ বেলাল তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

গত ১৭ আগস্ট দুপুরে ফ্যাসিস্ট সরকারের পতনের দাবি করে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে দল থেকে পদত্যাগের ঘোষণা দেন মাসুদ। এরপর ছাদে উঠে দুধ ঢেলে নিজেকে “পবিত্র” করার চেষ্টা করেন তিনি। এ নিয়ে দেশজুড়ে আলোচনার ঝড় ওঠে। অনেকে ঘটনাটিকে নাটকীয়তা ও রাজনৈতিক ধোঁকা হিসেবে দেখেন।

দেবিদ্বার থানা পুলিশের তথ্যমতে, কামরুজ্জামান মাসুদের বিরুদ্ধে রয়েছে ৩টি হত্যা মামলা এবং মারামারিসহ একাধিক অভিযোগ

বিশেষ করে আবদুর রাজ্জাক রুবেল ও স্কুলছাত্র সাব্বির হোসেন হত্যা মামলায় তিনি অভিযুক্ত। এ ছাড়া ফতেহাবাদ ইউনিয়নে দলীয় প্রভাব খাটিয়ে জুলুম ও নির্যাতনের অভিযোগও তার বিরুদ্ধে দীর্ঘদিনের।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মঈন উদ্দিন বলেন, “মাসুদের বিরুদ্ধে ৩টি হত্যা মামলা ও একাধিক অভিযোগ রয়েছে। আদালতের নির্দেশে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।”

মাসুদ ছিলেন ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং দেবিদ্বারের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের ঘনিষ্ঠ অনুসারী। তবে সাম্প্রতিক আন্দোলন ও চাপে দল থেকে পদত্যাগ করলেও, তার বহু বছরের রাজনৈতিক কর্মকাণ্ডে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর