Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

দুবাইয়ে বোমা হামলায় নিহত আলীর কফিন দেশে ফিরল

ডেস্ক সংবাদ

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বোমা হামলায় নিহত আহমদ আলীর (সালেহ আহমদ) মরদেহ সোমবার দেশে পৌঁছেছে। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কফিনবন্দী মরদেহ পৌঁছালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী তা গ্রহণ করেন। দুবাই থেকে ঢাকায় আনা হয়ে মরদেহ পরে সিলেটে নেওয়া হয়।

আহমদ আলী গত ২৮ ফেব্রুয়ারি দুবাইয়ে ইরানের মিসাইল হামলায় নিহত হন। ৩৫ বছর ধরে তিনি দুবাইয়ে বসবাস করছিলেন। পাসপোর্টে তার নাম আহমদ আলী হলেও স্থানীয়ভাবে তিনি সালেহ আহমদ নামে পরিচিত।

সিলেটে মরদেহ পৌঁছার পর নিহতের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। তার ছেলে, ভাই ও পরিবারের অন্যান্য সদস্য বিমানবন্দরে উপস্থিত ছিলেন। প্রবাসী কল্যাণমন্ত্রী তাদের সান্তনা দেন এবং জানান, মধ্যপ্রাচ্যে সংঘাতে চারজন বাংলাদেশি মারা গেছেন—একজন দুবাই, একজন বাহারাইন ও দুজন সৌদি আরবে। এ পর্যন্ত একজনের মরদেহ দেশে আনা হয়েছে এবং অন্যান্যদের মরদেহও পর্যায়ক্রমে আনা হবে।

মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, আহতরা এখনও ওই দেশগুলির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন, তাদের খোঁজ-খবর নেওয়া হচ্ছে এবং প্রবাসীদের পাশে সরকার সর্বোচ্চ সমর্থন দিচ্ছে। তিনি বললেন, “আমি নিহতের লাশ নিয়ে তার গ্রামের বড়িতে যাব এবং পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। নিহতদের পরিবারকে সরকারের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হবে।”

নিহতের চাচাতো ভাই কামাল আহমদ সরকার সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “দুর্ঘটনার পর থেকে সরকার আমাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। আমরা চাই, আমার ভাইকে শহীদের মর্যাদা দেওয়া হোক।”

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর