Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

ধানের শীষের পক্ষে কাজ করতে যুক্তরাজ্য থেকে সিলেটে এলেন বিএনপির প্রবাসী নেতারা

ডেস্ক সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষের পক্ষে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে যুক্তরাজ্য থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপির একাধিক প্রবাসী নেতা।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৯ টা ৫৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছান সেন্ট্রাল লন্ডন বিএনপির সাবেক সভাপতি ও যুক্তরাজ্য বিএনপির সহ-সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, যুক্তরাজ্য বিএনপির ক্রীড়া সম্পাদক ও সেন্ট্রাল লন্ডন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি শেখ শামসুদ্দীন আহমেদ শামীম এবং সহ-সভাপতি আশরাফুল ইসলাম হীরা।
এ সময় বিমানবন্দরে উপস্থিত থেকে তাদের স্বাগত জানান সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী। আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির অর্থ সম্পাদক সালেহ গজনবি, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, সেন্ট্রাল লন্ডন বিএনপির সহ-সভাপতি বাবুল মিয়া, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সদস্য মতিন বক্স, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া এবং যুক্তরাজ্য যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সোয়ালিহীন করিম চৌধুরীসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
বিমানবন্দরে সংক্ষিপ্ত বক্তব্যে আগত নেতারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে প্রবাসে থেকেও তারা সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তারা মাঠপর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ

সম্পর্কিত খবর